আদ্-দ্বীন ফাউন্ডেশনে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত

২০ আগস্ট ২০২৬, ১০:২৯ PM
কম্পিউটার অপারেটর নিয়োগে আবেদন চলছে আদ্-দ্বীন ফাউন্ডেশনে

কম্পিউটার অপারেটর নিয়োগে আবেদন চলছে আদ্-দ্বীন ফাউন্ডেশনে © টিডিসি সম্পাদিত

আদ্-দ্বীন ফাউন্ডেশন জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘কম্পিউটার অপারেটর’ পদে কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন চলবে আগামী ৩০ আগস্ট ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট ঠিকানায় জীবনবৃত্তান্ত (সিভি) ই-মেইলে পাঠিয়ে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আদ্-দ্বীন ফাউন্ডেশন;

পদের নাম: কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

বেতন: ১৮,০০০-২০,০০০ টাকা;

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা, স্বাস্থ্য সেবা সুবিধা ও শিক্ষা প্রণোদনা প্রদান করা হবে;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

আবেদনের যোগ্যতা—

*কম্পিউটার টেকনোলজিতে ডিপ্লোমা অথবা যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর/সমমানের ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে;

*কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ৩০ এবং ইংরেজিতে ৩৫ শব্দ থাকতে হবে;

*মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেল ব্যবহারে পারদর্শী হতে হবে;

*ডাটা এন্ট্রি ও চিঠিপত্র নেওয়ার অভিজ্ঞতা থাকতে হবে;

*পরিষ্কার ও সুন্দর হাতের লেখা হতে হবে;

আরও পড়ুন: শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে আহছানিয়া মিশন মেডিকেল কলেজ, আবেদন ৬ সেপ্টেম্বর পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা [email protected] ই-মেইলে জীবনবৃত্তান্ত (সিভি) পাঠিয়ে আবেদন করতে পারবেন। সিভির সাবজেক্ট লাইনে পদের নাম উল্লেখ করতে হবে; 

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ আগস্ট ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ওপরের বিজ্ঞপ্তি দেখুন।

সূত্র: আদ্-দ্বীন ফাউন্ডেশনের ফেসবুক পেজ

নিউজিল্যান্ডে আন্তর্জাতিক পুরস্কার পেল নারায়ণগঞ্জের সিটি পা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে আওয়ামী লীগের মিছিল থেকে আটক ২, ককটেল উদ্ধার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, অতঃপর দুই কিশোরের মৃত্যু
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কৃষি গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ত…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9