জনবল নিয়োগ দিচ্ছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

২১ আগস্ট ২০২৬, ০২:৪৩ PM
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটিতে পরিচালক (হিসাব), ড্রাইভার (ভারী) এবং ড্রাইভার (হালকা) পদে মোট ৭ জনকে নিয়োগ দেওয়া হবে। এসব পদে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

আগ্রহী প্রার্থীদের আগামী ৬ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পদের নাম ও যোগ্যতা:

১. পরিচালক (হিসাব)
দপ্তর/বিভাগ: অর্থ ও হিসাব দপ্তর

পদসংখ্যা: ১ (চুক্তিভিত্তিক)

বয়সসীমা: অনূর্ধ্ব ৫০ বছর

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা অনুষদের অন্তর্ভুক্ত যেকোনো বিষয়ে/গণিত/পরিসংখ্যান বিষয়ে ৩/৪ বছরের স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতক (পাশ) সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনের সকল পর্যায়ে ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি/সমমান গ্রেড থাকতে হবে। কম্পিউটারে পারদর্শী হতে হবে।

অভিজ্ঞতা: বিশ্ববিদ্যালয়/সরকারি/আধাসরকারী/স্বায়ত্তশাসিত/সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠানে অর্থ ও হিসাব/অডিট/বাজেট সংক্রান্ত কাজে কর্মকর্তা পদে ন্যূনতম ১৫ (পনেরো) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। CA ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫ এর গ্রেড-৩ (৫৬,৫০০-৭৪,৪০০ টাকা)।

২. ড্রাইভার (ভারী)
দপ্তর/বিভাগ: পরিবহন পুল

পদসংখ্যা: ৪ (রাজস্ব খাত)

বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড/স্কুল হতে অষ্টম শ্রেণি/জেএসসি/এসএসসি পাস হতে হবে।

অভিজ্ঞতা: বিআরটিএ প্রদত্ত ভারী ড্রাইভিং লাইসেন্স এবং ভারী যানবাহন চালনায় ১০ (দশ) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ৬/৬ দৃষ্টিশক্তিসহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫ এর গ্রেড-১৫ (৯,৭০০-২২,৪৯০ টাকা)।

৩. ড্রাইভার (হালকা)
দপ্তর/বিভাগ: পরিবহন পুল

পদসংখ্যা: ২ (রাজস্ব খাত)

বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড/স্কুল হতে অষ্টম শ্রেণি/জেএসসি/এসএসসি পাস হতে হবে।

অভিজ্ঞতা: বিআরটিএ প্রদত্ত হালকা ও মিডিয়াম ড্রাইভিং লাইসেন্স এবং যানবাহন চালনায় ০৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ৬/৬ দৃষ্টিশক্তিসহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫ এর গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০ টাকা)।

আরও দেখুন: নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ৪ পদে নিয়োগ

আবেদন যেভাবে: বিশ্ববিদ্যালয়ের চাকরির আবেদনপত্রের নির্ধারিত ফরম্যাট (ছক) মোতাবেক ০৭ (সাত) সেট আবেদনপত্র ডাক/কুরিয়ার যোগে বা সরাসরি রেজিস্ট্রারের দপ্তরে পৌঁছাতে হবে। আবেদনপত্রের সাথে ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, চারিত্রিক সনদপত্র এবং স্থানীয় চেয়ারম্যান/মেয়র/কাউন্সিলর প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র সংযুক্ত করতে হবে।

আবেদন ফি: ১ নং পদের জন্য ২০০/- টাকা এবং ২ ও ৩ নং পদের জন্য ১০০/- টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার 'রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়'-এর অনুকূলে জমা প্রদান করে মূল রসিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি-৪৫০০।

আবেদনের শেষ তারিখ: ৬ সেপ্টেম্বর ২০২৬ (অফিস চলাকালীন সময় পর্যন্ত)।

সূত্র: রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি।

এমপিওভুক্ত ৩০ শিক্ষক-কর্মচারীকে ফেরত দিতে হবে ১০ কোটি টাকা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গুলশানে আ. লীগের মিছিলে অংশগ্রহণকারী ৩২ নেতা-কর্মী গ্রেপ্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঘরের ভেতরের যুদ্ধ: পারিবারিক সহিংসতার সমাজতাত্ত্বিক পাঠ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে সম্পত্তি বন্টন হবে কীভাবে?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাঙ্গন রাজনীতিমুক্ত করাসহ ১৫ অনুশাসন প্রধানমন্ত্রীর, আস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9