জনবল নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন করুন আজই

২২ আগস্ট ২০২৬, ১০:১৪ AM
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি © টিডিসি সম্পাদিত

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সার্ভিস এক্সপার্ট (টিভি সিএসএম) পদে ৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদন শুরু হয়েছে গত ২০ আগস্ট থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী মোবাইল বিল, লভ্যাংশ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, দুপুরের খাবার, প্রতি বছর ইনক্রিমেন্ট ও বছরে দুটি উৎসব বোনাসসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম: সার্ভিস এক্সপার্ট (টিভি সিএসএম)

পদসংখ্যা: ৮টি

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়

কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)

বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদনের মাধ্যম: অনলাইন

আবেদন শুরু: ২০ আগস্ট ২০২৬

আরও দেখুন: স্কয়ার গ্রুপে জব সার্কুলার, আবেদন করুন আজই

আবেদনের শেষ তারিখ: ২৯ আগস্ট ২০২৬

শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রনিক্স বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: এলসিডি, এলইডি, কিউএলইডি, ওএলইডি ও স্মার্ট টিভি প্রযুক্তি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এছাড়া ভোল্টেজ টেস্টিং, মাল্টিমিটারের ব্যবহার এবং সার্কিট ট্রেসিং সম্পর্কে ধারণা থাকতে হবে। সফটওয়্যার আপগ্রেড ও ফ্ল্যাশিং টুলস সম্পর্কেও ভালোভাবে জানা থাকতে হবে।

অভিজ্ঞতা ও বয়স: সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

সুযোগ-সুবিধা: নির্বাচিত প্রার্থীরা মোবাইল বিল, লভ্যাংশ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, দুপুরের খাবার, প্রতি বছর ইনক্রিমেন্ট ও বছরে দুটি উৎসব বোনাসসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন করতে এখানে দেখুন। 

রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬