বাংলাদেশ স্কাউটসে বড় নিয়োগ, বেতন নবম গ্রেডে

২২ আগস্ট ২০২৬, ০১:২৮ PM , আপডেট: ২২ আগস্ট ২০২৬, ০১:২৯ PM
বাংলাদেশ স্কাউটস

বাংলাদেশ স্কাউটস © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ স্কাউটস রাজস্ব খাতে সরাসরি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির দুটি পদে মোট ২৩ জনকে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী বাংলাদেশি প্রার্থীরা আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী নবম গ্রেডে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা পর্যন্ত বেতন পাবেন। উভয় পদের জন্য আবেদনকারীর বয়স ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ স্কাউটস

পদের নাম: সহকারী পরিচালক

পদসংখ্যা: ২২টি

চাকরির ধরন: সম্পূর্ণ অস্থায়ী

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-০৯)

প্রার্থীর ধরন: বাংলাদেশি নাগরিক

বয়সসীমা: ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর

শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে যে কোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি বা বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। পাশাপাশি স্কাউটিং সম্পর্কে মৌলিক জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম: সহকারী প্রোগ্রামার

পদসংখ্যা: ১টি

চাকরির ধরন: সম্পূর্ণ অস্থায়ী

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-০৯)

আরও দেখুন: ভালো নয়, বরং খারাপ হওয়ার কারণেই বক্স অফিসে হিট অ্যানিমেটেড সিনেমা নিউ লাই

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটারবিজ্ঞান, সিএসই বা আইসিটি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: স্ট্রাকচার্ড প্রোগ্রামিং অথবা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রশিক্ষণ ও দক্ষতা থাকতে হবে। স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। আইটিইই বা সমমানের সার্টিফিকেটধারী এবং স্কাউটিংয়ে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

আবেদন ফি: উভয় পদের জন্য সার্ভিস চার্জসহ পরীক্ষা ও আবেদন ফি বাবদ ৫১৫ টাকা রকেট, বিকাশ বা নগদের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আবেদনের মাধ্যম: অনলাইন

আবেদন শুরু: ২০ আগস্ট ২০২৬, সকাল ১০টা

আবেদনের শেষ তারিখ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫টা

বিশেষ শর্ত: বিবাহিত নারী প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে। সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় সব সনদ, জাতীয় পরিচয়পত্র ও স্থায়ী ঠিকানার সনদ আপলোড করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে এখানে দেখুন।  

কুমিল্লায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গুলশানে আ. লীগের মিছিলে অংশগ্রহণকারী ৩২ নেতা-কর্মী গ্রেপ্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঘরের ভেতরের যুদ্ধ: পারিবারিক সহিংসতার সমাজতাত্ত্বিক পাঠ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে সম্পত্তি বন্টন হবে কীভাবে?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাঙ্গন রাজনীতিমুক্ত করাসহ ১৫ অনুশাসন প্রধানমন্ত্রীর, আস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে লাশ হয়ে ফিরলেন রিনা আক্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9