আকিজ গ্রুপ নিয়োগ দেবে ২১ জেলায়, আবেদন ৬ আগস্ট পর্যন্ত

২৯ জুলাই ২০২৬, ০৭:৩৭ PM
২১ জেলায় আইটি কাম ডাটা অ্যানালিস্ট নিয়োগে আবেদন চলছে আকিজ ট্যোবাকো কোম্পানি লিমিটেডে

২১ জেলায় আইটি কাম ডাটা অ্যানালিস্ট নিয়োগে আবেদন চলছে আকিজ ট্যোবাকো কোম্পানি লিমিটেডে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ট্যোবাকো কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘আইটি কাম ডাটা অ্যানালিস্ট’ পদে ২১ জেলায় কর্মী নিয়োগে ২৯ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৯ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ৬ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: আকিজ ট্যোবাকো কোম্পানি লিমিটেড;

পদের নাম: আইটি কাম ডাটা অ্যানালিস্ট;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: শিক্ষানবিশকালে ১৭,০০০ টাকা। শিক্ষানবিশকাল শেষে ১৮,০০০ টাকা;

আরও পড়ুন: ট্রেইনি জোনাল ম্যানেজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি আরএফএল গ্রুপে, পদ ১০০, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ব্যাচেলর আবাসন সুবিধা, চিকিৎসাসেবা, উৎসব ভাতা, ইন্টারনেট বান্ডল, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা; 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়: 

কর্মস্থল: ঢাকা, সাভার, চট্টগ্রাম, হাটহাজারী, সিলেট, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, কক্সবাজার, বরিশাল, মাদারীপুর, খুলনা, যশোর, ফরিদপুর, রাজশাহী, বগুড়া, রংপুর;

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: ডিভিশনাল ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবেদন ২০ আগস্ট পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;

*এইচআর ও সেলস সফটওয়্যার সিস্টেমের কার্যকর পরিচালনা ও তদারকিতে দক্ষতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ৬ আগস্ট ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬