সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে বড় নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ৩০০, বয়স ১৮ হলেই আবেদন

০২ মার্চ ২০২৬, ০৪:০৬ PM
৩০০ সেলস এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চলছে আরএফএল গ্রুপে

৩০০ সেলস এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চলছে আরএফএল গ্রুপে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটি ‘সেলস এক্সিকিউটিভ’ পদে ৩০০ কর্মী নিয়োগে ১ মার্চ প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে দেওয়া হবে এ নিয়োগ। বিভিন্ন জেলায় ৪ থেকে ১৭ মার্চ অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষা। আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট কেন্দ্রে নির্ধারিত তারিখে মৌখিক পরীক্ষার জন্য উপস্থিত থাকতে হবে।

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ;

পদের নাম: সেলস এক্সিকিউটিভ;

পদসংখ্যা: ৩০০টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ১২,০০০-১৯,০০০ টাকা; 

আরও পড়ুন: শোরুম ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, পদ, ২০, করুন আবেদন

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, বার্ষিক বেতন বৃদ্ধি, লভ্যাংশ বোনাস, পারফরম্যান্স বোনাস, উৎসব বোনাস বছরে ২টি, সেলস কমিশন, অর্জিত ছুটি ভাতা, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা; 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে; 

কর্মক্ষেত্র: শোরুমে;

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

আরও পড়ুন: মার্কেটিং অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি/ডিপ্লোমা/স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট তারিখে সংশ্লিষ্ট কেন্দ্রে সরাসরি উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে; 

মৌখিক পরীক্ষার তারিখ: আগামী ৪ থেকে ১৭ মার্চ, ২০২৬;

মৌখিক পরীক্ষার সময়: সকাল ৯টা ৩০ মিনিট;

মৌখিক পরীক্ষার স্থান ও তারিখ—

ঢাকা: প্রপার্টি হাইটস ১২, ইত্তেফাক মোড়, আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা;

তারিখ: ৪, ১১, ১৬ মার্চ ২০২৬;

কুমিল্লা: আরএফএল ডিপো, মাটিয়ারা, সদর দক্ষিণ, কুমিল্লা;

তারিখ: ৫, ১১ মার্চ ২০২৬;

যশোর: প্লট নম্বর ২৫৭, সেক্টর নম্বর ১, উপশহর ঈদগাহ মাঠের পাশে, উপশহর, নিউ মার্কেট, যশোর;

তারিখ: ১৪ মার্চ ২০২৬;

পাবনা: পুষ্পট্রেড লিমিটেড (৪র্থ তলা), ব্র্যাক ট্রেনিং সেন্টারের পাশে, গাছপাড়া মোড়, পাবনা;

তারিখ: ৪ মার্চ ২০২৬;

চট্টগ্রাম: আরএফএল সেলস অফিস, ২২৫ নুর প্লাজা, জুবিলী রোড (হোটেল টাওয়ার ইন-এর পাশের গলি), চট্টগ্রাম;

তারিখ: ৪ মার্চ ২০২৬;

সিলেট: আরএফএল সেলস অফিস, হাসনা ভিলা, বাড়ি #৫০, রোড #২, ব্লক #এফ, উপশহর, সিলেট;

তারিখ: ১৭ মার্চ ২০২৬;

দিনাজপুর: আরএফএল সেলস অফিস, মোশারফ মেনশন, ফুলবাড়ী মহাসড়ক (কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীত পাশে), দিনাজপুর;

তারিখ: ৮ মার্চ ২০২৬;

কক্সবাজার: Nitol Bay Resort, ব্লক-সি, কলাতলী বিচ রোড, কক্সবাজার;

তারিখ: ১৫ মার্চ ২০২৬;

দরকারি কাগজপত্র, কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

তারকা হল্যান্ডকে নিয়ে শক্তিশালী দল ঘোষণা নরওয়ের
  • ২২ মে ২০২৬
কিশোরীকে ধর্ষণ করে ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩, ধরা-ছোঁয়ার বা…
  • ২২ মে ২০২৬
এজলাসে এক আসামিকে গাঁজা-ইয়াবা সাপ্লাই আরেকজনের, দুজনকেই জেল…
  • ২২ মে ২০২৬
স্কুলে যাওয়ার টাকা না পেয়ে বাবার ওপর অভিমান, অষ্টম শ্রেণির …
  • ২২ মে ২০২৬
পরিচয় মিলেছে নিহতের, ১৭ বছর আগে অভিমানে ছেড়েছিলেন বাড়ি
  • ২১ মে ২০২৬
শিশু ধর্ষণে অভিযুক্তকে ‘আটক’ করতে পুলিশের গুলি, ২ সাংবাদিক …
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081