টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই, আবেদন ডিসেম্বরজুড়ে

০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৯ PM
টেরিটরি অফিসার নিয়োগে আবেদন চলছে এসিআইতে

টেরিটরি অফিসার নিয়োগে আবেদন চলছে এসিআইতে © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)। প্রতিষ্ঠানটি ‘সিনিয়র অফিসার/টেরিটরি অফিসার’ পদে কর্মী নিয়োগে ৩ ডিসেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৩ ডিসেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই);

পদের নাম: সিনিয়র অফিসার/টেরিটরি অফিসার;

বিভাগ: সৌর সিস্টেম, সোলার আইপিএস, হাইব্রিড সোলার সলিউশন, এসিআই মোটরস;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: জনবল নিয়োগ দেবে যমুনা গ্রুপ, কর্মস্থল ঢাকা

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, লভ্যাংশ বোনাস, বার্ষিক বেতন বৃদ্ধি, উৎসব ভাতা বছরে ২টি, টিএ বিল, মোবাইল বিল, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন; 

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়; 

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে; 

কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে; 

আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রাণ গ্রুপে, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদনের যোগ্যতা—

*স্নাতক/ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;

*বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল চালনায় দক্ষতা থাকতে হবে;

*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: আরএফএল গ্রুপ নিয়োগ দেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, কর্মস্থল ঢাকা

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ ডিসেম্বর ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপ নিয়ে আন্তর্জাতিক যুবসমাবেশ অংশ নিচ্ছে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬