ক্যাশিয়ার নিয়োগ দেবে মীনা বাজার, পদ ১০, প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটিসহ থাকছে নানা সুবিধা

০৫ ডিসেম্বর ২০২৫, ০১:৩১ PM
১০ চিফ ক্যাশিয়ার নিয়োগে আবেদন চলছে মীনা বাজারে

১০ চিফ ক্যাশিয়ার নিয়োগে আবেদন চলছে মীনা বাজারে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় সুপারশপ মীনা বাজার। প্রতিষ্ঠানটি আউটলেট অপারেশনস বিভাগে ‘চিফ ক্যাশিয়ার’ পদে কর্মী নিয়োগে ৩ ডিসেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৩ ডিসেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মীনা বাজার;

পদের নাম: চিফ ক্যাশিয়ার;

বিভাগ: আউটলেট অপারেশনস;

পদসংখ্যা: ১০টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: জনবল নিয়োগ দেবে শপআপ, পদ ৩০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ভ্রমণ ভাতা, বার্ষিক বেতন বৃদ্ধি, উৎসব ভাতা বছরে ২টি, অর্জিত ছুটি নগদায়ন, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা; 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন; 

প্রার্থীর বয়স: ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে; 

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে; 

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: আউটলেট ক্যাশিয়ার নিয়োগ দেবে জেন্টল পার্ক, পদ ২০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদনের যোগ্যতা—

*ফিন্যান্স বা অ্যাকাউন্টিংয়ে বিবিএ অথবা এমবিএ ডিগ্রি থাকতে হবে;

*লেনদেন পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে দক্ষতা থাকতে হবে;

*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);

আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রাণ গ্রুপে, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ ডিসেম্বর ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬