বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রাণ গ্রুপে, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

১২ অক্টোবর ২০২৫, ০৪:৩৩ PM
অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগে আবেদন চলছে প্রাণ গ্রুপে

অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগে আবেদন চলছে প্রাণ গ্রুপে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটি ‘অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম)’ পদে ১০০ কর্মী নিয়োগে ১১ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ;

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম);

পদসংখ্যা: ১০০টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: ট্রেইনি এক্সিকিউটিভ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদায়ন ঢাকাসহ ৮ জেলায়

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ২২-৩২ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: দেশের যে কোনো স্থানে;

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি যমুনা গ্রুপে, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদনের যোগ্যতা—

*য়েকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*মাইক্রোসফট অফিসে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) দক্ষতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৪ অক্টোবর ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

সরকারের সমালোচনা করে গ্রেপ্তার সেই নারীকে জামিন দিলেন আদালত
  • ২৮ অক্টোবর ২০২৬
এসএসসির ট্রান্সক্রিপ্ট বিতরণের সময় জানাল ঢাকা বোর্ড, কোন জে…
  • ২৮ অক্টোবর ২০২৬
ট্রাক থামিয়ে ইয়াবা লুট, নেপথ্যে পুলিশ-সোর্স!
  • ২৮ অক্টোবর ২০২৬
ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট…
  • ২৮ অক্টোবর ২০২৬
জীবন নিয়ে সংশয়, এমপির ছেলেকে ইঙ্গিত করে ফেসবুকে কী লিখেছিলে…
  • ২৮ অক্টোবর ২০২৬
১,১৬৯ পদে ৫৪ জেলায় জনবল নিয়োগ দেবে ই-জোন এইচআরএম লিমিটেড, …
  • ২৮ অক্টোবর ২০২৬