ট্রেইনি এক্সিকিউটিভ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদায়ন ঢাকাসহ ৮ জেলায়

১২ অক্টোবর ২০২৫, ০১:২৪ PM
ট্রেইনি এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চলছে আরএফএল গ্রুপে

ট্রেইনি এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চলছে আরএফএল গ্রুপে © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটি ইন্টারনাল অডিট বিভাগে ‘ট্রেইনি এক্সিকিউটিভ’ পদে ৮ কর্মী নিয়োগে ১১ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১১ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ১০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ;

পদের নাম: ট্রেইনি এক্সিকিউটিভ;

বিভাগ: ইন্টারনাল অডিট;

পদসংখ্যা: ৮টি; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি যমুনা গ্রুপে, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক বেতন বৃদ্ধি, ভ্রমণ ভাতা, পারফরম্যান্স বোনাস, উৎসব ভাতা বছরে ২টি, অর্জিত ছুটি নগদায়ন, মোবাইল বিল, প্রাণ-আরএফএল পণ্যের ওপর ছাড় ও আউটলেট/শোরুমে ক্রেডিট ক্রয়ে সুবিধা, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা; 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ২৪ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে; 

কর্মস্থল: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, সিলেট, কুমিল্লা;

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে সজীব গ্রুপ, কর্মস্থল ঢাকা

আবেদনের যোগ্যতা—

*বিবিএ অথবা এমবিএ ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১০ নভেম্বর ২০২৫;

কাজের ক্ষেত্র, আবদেনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

সরকারের সমালোচনা করে গ্রেপ্তার সেই নারীকে জামিন দিলেন আদালত
  • ২৮ অক্টোবর ২০২৬
এসএসসির ট্রান্সক্রিপ্ট বিতরণের সময় জানাল ঢাকা বোর্ড, কোন জে…
  • ২৮ অক্টোবর ২০২৬
ট্রাক থামিয়ে ইয়াবা লুট, নেপথ্যে পুলিশ-সোর্স!
  • ২৮ অক্টোবর ২০২৬
ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট…
  • ২৮ অক্টোবর ২০২৬
জীবন নিয়ে সংশয়, এমপির ছেলেকে ইঙ্গিত করে ফেসবুকে কী লিখেছিলে…
  • ২৮ অক্টোবর ২০২৬
১,১৬৯ পদে ৫৪ জেলায় জনবল নিয়োগ দেবে ই-জোন এইচআরএম লিমিটেড, …
  • ২৮ অক্টোবর ২০২৬