এইচএসসি পাসেই চাকরি ব্র্যাকে, নিয়োগ দেবে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট

১১ অক্টোবর ২০২৫, ০৩:০০ PM
ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নিয়োগে আবেদন চলছে ব্র্যাকে

ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নিয়োগে আবেদন চলছে ব্র্যাকে © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও)। সংস্থাটি ডব্লিউএএসএইচ, এইচসিএমপি বিভাগে ‌‘ফিল্ড অ্যাসিস্ট্যান্ট’ পদে কর্মী নিয়োগে ১০ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১০ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক;

পদের নাম: ফিল্ড অ্যাসিস্ট্যান্ট;

বিভাগ: ডব্লিউএএসএইচ, এইচসিএমপি;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: চুক্তিভিত্তিক; 

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি, কর্মস্থল ঢাকা

অন্যান্য সুযোগ-সুবিধা: সাপ্তাহিক ছুটি ২দিন, উৎসব ভাতা বছরে ২টি, স্বাস্থ্য ও জীবন বিমা সুবিধা, পিতৃত্ব ও মাতৃত্বকালীন ছুটি, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা; 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: কক্সবাজারের টেকনাফ ও উখিয়া;

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে একশনএইড বাংলাদেশ, কর্মস্থল ঢাকা

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি পাস হতে হবে;

*কম্পিউটার অফিসে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) দক্ষতা থাকতে হবে;

*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);

আরও পড়ুন: সিনিয়র অফিসার নেবে ব্র্যাক, প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটিসহ দেবে নানা সুবিধা

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১৯ অক্টোবর ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয…
  • ০৭ অক্টোবর ২০২৬
হাসতে হাসতেই কাঁদলেন মেসি, বিদায়ী বক্তব্যে যা বললেন আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোটে হেরেছিলেন হাসনাত আবদুল্লাহর কাছে, এবার হারালেন দলীয় পদ
  • ০৭ অক্টোবর ২০২৬
অর্ধশত জনবল নিয়োগ দেবে বুয়েট, আবেদন অনলাইনে
  • ০৭ অক্টোবর ২০২৬
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, …
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাধ্যক্ষসহ ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার জেরে গভীর রাতে চ…
  • ০৭ অক্টোবর ২০২৬