ইবনে সিনা নেবে জুনিয়র অফিসার, বয়স ২৫ হলেই সুযোগ আবেদনের

১০ জুলাই ২০২৫, ০৩:০২ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:৫৯ PM
অফিসার/জুনিয়র অফিসার নিয়োগে আবেদন চলছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালে

অফিসার/জুনিয়র অফিসার নিয়োগে আবেদন চলছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। প্রতিষ্ঠানটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (এপিআই প্ল্যান্ট) বিভাগে ‘অফিসার/জুনিয়র অফিসার’ পদে কর্মী নিয়োগে মঙ্গলবার (৮ জুলাই) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৮ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ১৫ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি;

পদের নাম: অফিসার/জুনিয়র অফিসার;

বিভাগ: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (এপিআই প্ল্যান্ট);

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই চাকরি এসকেএফ ফার্মাসিউটিক্যালসে, আবেদন স্নাতকেই

বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন) নির্ধারণ করা হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা (শতভাগ ভর্তুকি), বার্ষিক বেতন বৃদ্ধি, উৎসব ভাতা বছরে ২টি, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে; 

কর্মস্থল: গজারিয়া, মুন্সিগঞ্জ; 

কর্মক্ষেত্র: কারখানায়; 

আরও পড়ুন: ইউনাইটেড হাসপাতাল নেবে এক্সিকিউটিভ, আবেদন অনলাইনে

আবেদনের যোগ্যতা—

*ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ জুলাই ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

খুতবায় হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি
  • ০১ নভেম্বর ২০২৬
সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তা…
  • ০১ নভেম্বর ২০২৬
টাকার বিনিময়ে আ. লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু…
  • ০১ নভেম্বর ২০২৬
পুকুরে লংমার্চের বাস, নিহত ১
  • ৩১ অক্টোবর ২০২৬
‘হুজুর, ঐ এ প্লাস আপনাদের দিলাম, পানিতে গুলে খান’— নকলের অভ…
  • ৩১ অক্টোবর ২০২৬
শ্রীলংকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান
  • ৩১ অক্টোবর ২০২৬