অভিজ্ঞতা ছাড়াই চাকরি আরএফএল গ্রুপে, পদ ২০

১০ জুলাই ২০২৫, ০৯:২৮ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০২:৩০ PM
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগে আবেদন চলছে আরএফএল গ্রুপে

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগে আবেদন চলছে আরএফএল গ্রুপে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটি অ্যাকাউন্টস অ্যান্ড অডিট বিভাগে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)’ পদে ২০ কর্মী নিয়োগে বুধবার (৯ জুলাই) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৯ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ৭ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ;

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও);

বিভাগ: অ্যাকাউন্টস অ্যান্ড অডিট;

পদসংখ্যা: ২০টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: সিনিয়র এক্সিকিউটিভ নেবে সজীব গ্রুপ, কর্মস্থল ঢাকা

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, পারফরম্যান্স বোনাস, দুপুরের খাবারের সুবিধা (আংশিক ভর্তুকি), বার্ষিক বেতন বৃদ্ধি, উৎসব ভাতা বছরে ২টি, অর্জিত ছুটি ভাতা, মোবাইল বিল, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: বাড্ডা, ঢাকা; 

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: এইচএসসি পাসেই জুনিয়র এক্সিকিউটিভ নেবে আনোয়ার গ্রুপ, পদ ৩০

আবেদনের যোগ্যতা—

*অ্যাকাউন্টিং/অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস/ফিন্যান্স/ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে বিবিএ বা এমবিএ ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ৭ আগস্ট ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

সদরঘাট ট্র্যাজেডি: দুই দিন পর মিরাজের লাশ উদ্ধার
  • ২০ মার্চ ২০২৬
বিদেশে প্রথমবারের ঈদ, স্মৃতি আর চোখের জলে ভরা মুহূর্ত
  • ২০ মার্চ ২০২৬
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ বছরে বিনামূল্যে ১০৭…
  • ২০ মার্চ ২০২৬
'প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটার'
  • ২০ মার্চ ২০২৬
শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রীর নির্দেশনা: বেতন-বোনাসে স্বস্তির…
  • ২০ মার্চ ২০২৬
দেশবাসীকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence