অভিজ্ঞতা ছাড়াই চাকরি এসকেএফ ফার্মাসিউটিক্যালসে, আবেদন স্নাতকেই

১০ জুলাই ২০২৫, ০১:৩৯ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:৫৯ PM
টেকনিকাল সার্ভিসেস অফিসার নিয়োগে আবেদন চলছে এসকেএফ ফার্মাসিউটিক্যালসে

টেকনিকাল সার্ভিসেস অফিসার নিয়োগে আবেদন চলছে এসকেএফ ফার্মাসিউটিক্যালসে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওষুধ প্রস্তুতকারক ও বিপণনে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটি অ্যানিম্যাল হেলথ ডিভিশনে ‘টেকনিকাল সার্ভিসেস অফিসার’ পদে কর্মী নিয়োগে বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১০ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ১৪ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড;

পদের নাম: টেকনিকাল সার্ভিসেস অফিসার;

বিভাগ: অ্যানিম্যাল হেলথ ডিভিশন;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

আরও পড়ুন: এসিআই কেমিক্যালে চাকরি, আবেদন স্নাতক পাসেই

বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন) নির্ধারণ করা হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মাসিক ও ত্রৈমাসিক প্রণোদনা, উৎসব ভাতা, লভ্যাংশ বোনাস, বিদেশে ভ্রমণের সুযোগ, গ্রুপ বিমা সুবিধা, টিএ-ডিএ বিল, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা; 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে; 

কর্মস্থল: দেশের যে কোনো স্থানে; 

কর্মক্ষেত্র: অফিসে; 

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

আরও পড়ুন: ইউনাইটেড হাসপাতাল নেবে এক্সিকিউটিভ, আবেদন অনলাইনে

আবেদনের যোগ্যতা—

*যে কোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি (এসএসসি পর্যন্ত বিজ্ঞান) থাকতে হবে;

*সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১৪ জুলাই ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

জবিতে জিয়াউর রহমানকে নিয়ে আয়োজিত সেমিনারে গেলেই মিলবে ২ কোর…
  • ২২ জুলাই ২০২৬
শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, ৪ সেমিস্টারের জন্য বহিষ্কার…
  • ২২ জুলাই ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন—দাবি হাসনাত…
  • ২২ জুলাই ২০২৬
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর অর্ধগলিত মরদ…
  • ২২ জুলাই ২০২৬
তুরস্কের পামুক্কালে বিশ্ববিদ্যালয় ও নোবিপ্রবির মধ্যে একাডেম…
  • ২২ জুলাই ২০২৬
এমপি নজরুলের বিয়ের কাবিননামা নিয়েও চাঞ্চল্য, কোথায় বিয়ে হয়ে…
  • ২২ জুলাই ২০২৬