প্রাথমিক শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বিভাজনে পরিবর্তন

১৯ মে ২০২২, ০৫:২২ PM
প্রাথমিক শিক্ষক

প্রাথমিক শিক্ষক © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষার নম্বর বিভাজনে পরিবর্তন আনা হয়েছে। 

বুধবার (১৮ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয়-২ শাখা থেকে মৌখিক পরীক্ষার নতুন নম্বর বিভাজন প্রকাশ করা হয়। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক নির্বাচন কমিটির ১২৫তম সভার সুপারিশ মোতাবেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত ২০ (বিশ) নম্বরের বিভাজন সংক্রান্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ০১ এপ্রিল ২০০৯ তারিখের স্মারকে জারীকৃত পত্রে বর্ণিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার নম্বর বন্টন নিম্নরূপে সংশোধন করা হলো।’’

মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত ২০ (বিশ) নম্বর দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথমভাগে শিক্ষাগত যোগ্যতার জন্য ১০ নম্বর। আর দ্বিতীয় ভাগে ব্যক্তিত্ব, প্রকাশ ক্ষমতা, সাধারণ জ্ঞান ও সাংস্কৃতিক কর্মকান্ডের জন্য ১০ নম্বর নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: চাঁদপুরের ডিসি অঞ্জনা খানকে বদলি

শিক্ষাগত যোগ্যতার জন্য ১০ নম্বরের মধ্যে এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ’র জন্য ৪। এইচএসসি/সমমানের জন্য ৪ এবং স্নাতক/সমমানে প্রাপ্ত জিপিএ’র জন্য ২ নম্বর নির্ধারণ করা হয়েছে। 

এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান এর ক্ষেত্রে-
১ম বিভাগ/জিপিএ ৩.০০ বা তদুর্ধ-৪ (চার),
২য় বিভাগ/জিপিএ ২.০০ থেকে ৩.০০ এর কম-৩ (তিন),
৩য় বিভাগ/জিপিএ ১.০০ থেকে ২.০০ এর কম ১(এক) নম্বর।

স্নাতক/সমমান এর ক্ষেত্রে-
১ম বিভাগ/সমতুল্য সিজিপিএ [৪ স্কেলে ৩.০০ বা তদূর্ধ্ব, ৫ স্কেলে
৩.৭৫ বা তদুর্ধ্ব]-২ (দুই) নম্বর।
২য় বিভাগ/সমতুল্য সিজিপিএ [B স্কেলে ২.২৫ থেকে ৩.০০ এর কম,
৫ স্কেলে ২.৮ থেকে ৩.৭৫ এর কম] ১ (এক নম্বর)।

জ্বালানি তেল সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি এমপি রা…
  • ৩০ মার্চ ২০২৬
মৌচাকের মধু বিক্রির টাকায় শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী, প্রশ…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে যুদ্ধ থামাতে গিয়ে আহত হলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্…
  • ৩০ মার্চ ২০২৬
নওগাঁয় ৫ বিঘা ধানক্ষেতে বিষ ছিটিয়ে ফসল নষ্টের অভিযোগ
  • ৩০ মার্চ ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল নিয়ে ধোঁয়াশা, যা …
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে ‘সালাহউদ্দিন সাহেব’ সম্বোধন নিয়ে আপত্তি, হাসনাতের দুঃ…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence