চাঁদপুরের ডিসি অঞ্জনা খানকে বদলি

১৯ মে ২০২২, ০৪:৫০ PM
অঞ্জনা খান মজলিস

অঞ্জনা খান মজলিস © ফাইল ছবি

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিসকে নেত্রকোনার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।বৃহস্পতিবার (১৯ মে) তাকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই সাথে আরও তিন জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে 

এরমধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) কামরুল হাসানকে চাঁদপুরের ডিসি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সাহেলা আক্তারকে করা হয়েছে শেরপুরের ডিসি। জামালপুরের ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) শ্রাবন্তী রায়।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগ: ভাইভার নম্বর বিভাজন যেভাবে

নেত্রকোনার ডিসি কাজী মো. আব্দুর রহমানকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব, শেরপুরের ডিসি মো. মোমিনুর রশিদকে শিল্প মন্ত্রণালয়ের উপসচিব এবং জামালপুরের ডিসি মুর্শেদা জামানকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

ভাত খেলেই কী ভুঁড়ি বাড়ে? যা জানালেন পুষ্টিবিদ
  • ০৪ আগস্ট ২০২৬
মায়ের অসমাপ্ত স্বপ্ন, নীলার ছয় বছরের লড়াই আর একটি থিসিস ডিফ…
  • ০৪ আগস্ট ২০২৬
‘বাবা, তুমি মাকে আংটি পড়িয়ে বিয়ের প্রস্তাব দাও’
  • ০৪ আগস্ট ২০২৬
আলভারেজের দলবদলের স্বপ্নে ভাটা, ফিরলেন আতলেতিকোর অনুশীলনে
  • ০৪ আগস্ট ২০২৬
ফাইনালের পর ফের ‘সহিংস আচরণ’, বিতর্কে আর্জেন্টাইন তারকা ফুট…
  • ০৪ আগস্ট ২০২৬
‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা’— সাত শব্দেই বদলে গিয়েছিল…
  • ০৪ আগস্ট ২০২৬