তিন সালের ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল

০৮ জানুয়ারি ২০২৬, ০৬:৫৬ PM , আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬, ০৬:৫৭ PM
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড © সংগৃহীত

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন দেশের সব মাদ্রাসার ২০২৩, ২০২৪,২০২৫ শিক্ষাবর্ষে ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানো হয়েছে। যে সব শিক্ষার্থী কোনো কারণে মূল রেজিস্ট্রেশন প্রক্রিয়া থেকে বাদ পড়েছে, তাদের শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং ভবিষ্যৎ বিড়ম্বনা এড়াতে বোর্ড এই সিদ্ধান্ত গ্রহণ করেছে মাদ্রাসা বোর্ড। 

মঙ্গলবার ৮ জানুয়ারি মাদ্রাসা বোর্ড বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমদ স্বাক্ষরিত   পৃথক তিন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাদ পড়া শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন ও সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধ এবং ইলেকট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফর (eSIF) পূরণের কার্যক্রম আগামী ৮ জানুয়ারি থেকে শুরু হবে। নির্ধারিত বিলম্ব ফি জমা দিয়ে অনলাইনে তথ্য এন্ট্রি করার এই সুযোগ থাকবে ২৬ জানুয়ারি পর্যন্ত। তবে চূড়ান্তভাবে তথ্য এন্ট্রির সর্বশেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২৮ জানুয়ারি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিলম্ব ফি দিয়ে শুধু নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করতে পারবে। পূর্বে এন্ট্রিকৃত শিক্ষার্থীর কোনো তথ্য এডিট ও ডিলেট করার সুযোগ থাকবে না।

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ৬ দেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ…
  • ১০ নভেম্বর ২০২৬
নবম গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগ দেবে ঢাকা দক্ষিণ সিটি ক…
  • ১০ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবারও হোটেল এলাকায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়…
  • ১০ নভেম্বর ২০২৬
ফতুল্লায় মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, অসুস্থ ৪৮ শিক্ষার্থী
  • ১০ নভেম্বর ২০২৬
কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে প্রধানমন্ত্রী
  • ১০ নভেম্বর ২০২৬
দিনদুপুরে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে আত্মগোপন, গভীর রাতে গ…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950