২০ রমজান পর্যন্ত চলবে প্রাথমিকের ক্লাস

২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩৬ AM
প্রাথমিকের ক্লাস

প্রাথমিকের ক্লাস © সংগৃহীত

আগামী ২ মার্চ সশরীরে ক্লাস চালু হচ্ছে প্রাথমিকে। এদিনে থেকে সব শ্রেণীর ক্লাস চলবে স্বাভাবিকভাবে। তবে প্রাক-প্রাথমিক চালু করা হবে আরও দুই সপ্তাহ দেখার পর। প্রাথমিকের সব ক্লাস ২০ রমজান পর্যন্ত চালু থাকবে। ২১ রমজান থেকে ঈদ পর্যন্ত ছুটি থাকবে। এরপর আবার ক্লাস শুরু হবে যথানিয়মে। এ তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।

তিনি জানান, রবিবার মাসিক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২ মার্চ থেকে স্বাভাবিক সময়ের মতো প্রথম থেকে পঞ্চম শ্রেণির সব ক্লাস নেওয়া হবে। তবে শিক্ষার্থীদের মাস্ক পরানোর বিষয়টি নিশ্চিত করবেন শিক্ষক ও অভিভাবকরা। এদিকে গত ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক স্তরে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়েছে। সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে পাঠদান করা হচ্ছে।

সৌদির সঙ্গে মিল রেখে ফেনীতে তিন পৃথক স্থানে ঈদ উদযাপন
  • ২০ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যের সংঘাতে প্রাণ গেছে ৫ বাংলাদেশির: পররাষ্ট্র প্র…
  • ২০ মার্চ ২০২৬
ইরান যুদ্ধে অন্তত ১৬ বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
  • ২০ মার্চ ২০২৬
চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
  • ২০ মার্চ ২০২৬
যে কারণে শিক্ষামন্ত্রীকে ‘ব্যর্থ’ বলছেন ঢাবি অধ্যাপক
  • ২০ মার্চ ২০২৬
ফিতরা কী, কীভাবে হিসাব করবো, কাকে দেবো?
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence