প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বেশি পদ শূন্য

০৯ জুলাই ২০১৮, ০৭:৪০ PM
ফাইল ফটো

ফাইল ফটো

বর্তমানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে শূন্য পদ ২ লাখ ৯০ হাজার ৩৮৪টি। এর মধ্যে সবচেয়ে বেশি পদ শূন্য রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শূন্য পদের সংখ্যা ৪১ হাজার ৮৬৯টি, যা মোট ফাঁকা পদের সাড়ে ১৪ শতাংশ।

সোমবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাদে স্বাস্থ্য বিভাগে ৩৪ হাজার ৯২৩টি, জননিরাপত্তা বিভাগে ২৮ হাজার ৩৫০টি,  রেলপথ মন্ত্রণালয়ে ১৫ হাজার ৫২৫টি, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ১৩ হাজার ১৫৫টি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ১২ হাজার ৮৩৭টি পদ শূন্য রয়েছে।

সরকারি দলের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দীন নাছিমের প্রশ্নের জবাবে মন্ত্রী সরকারের ৫৬টি মন্ত্রণালয় ও বিভাগের শূন্য পদের সংখ্যা তুলে ধরেন।

বিশ্ব কন্যাশিশু দিবস: ঐতিহাসিক ভিত্তি, বর্তমানের অঙ্গীকার ও…
  • ১১ অক্টোবর ২০২৬
সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন ঘাতক সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোটনের মরদেহ আসছে…
  • ১১ অক্টোবর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন শাবিপ্রবি শিক্ষার্থী
  • ১১ অক্টোবর ২০২৬
বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬