বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও বন্ধ

১৯ জানুয়ারি ২০২৬, ১২:৫৪ AM
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র © সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

রোববার (১৮ জানুয়ারি) সকাল ১১টা ১৫ মিনিটে কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটের বয়লারের টিউব ফেটে যাওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে কেন্দ্রটির তিনটি ইউনিটই অচল হয়ে পড়ে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানান, বয়লার পুরোপুরি ঠান্ডা হলে মেরামত কাজ শুরু করা হবে। তবে কবে নাগাদ পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হবে, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি। পুরোনো ইউনিট হওয়ায় মেরামতে দীর্ঘ সময় লাগতে পারে বলেও জানান তিনি।

উল্লেখ্য, প্রথম ইউনিটটি গত ১৪ জানুয়ারি বিদ্যুৎ উৎপাদনে ফিরলেও মাত্র চার দিনের মাথায় আবারও বন্ধ হয়ে গেল।
কেন্দ্রটির ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি ২০২৪ সালের ১ নভেম্বর থেকে বন্ধ রয়েছে। এছাড়া ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর মাস থেকেই উৎপাদনের বাইরে রয়েছে। 

আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেসবুকে ছড়াল এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের তথ্য সংগ্রহের …
  • ০১ অক্টোবর ২০২৬
তুরাগ নদ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ০১ অক্টোবর ২০২৬
শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর অভি…
  • ০১ অক্টোবর ২০২৬