তারেক রহমানের সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সাক্ষাৎ

১৯ জানুয়ারি ২০২৬, ১২:০৪ AM
তারেক রহমানের সঙ্গে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতদের সাক্ষাৎ

তারেক রহমানের সঙ্গে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতদের সাক্ষাৎ © সৌজন্যে প্রাপ্ত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতারা। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।

জানা গেছে, সাক্ষাৎকালে দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দলীয় কার্যক্রম জোরদার ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়েও মতবিনিময় করা হয়।

উল্লেখ্য, ২০০৭ সালের ১৮ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে এবং তৎকালীন বিএনপি মহাসচিবের অনুমোদনে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল’ গঠিত হয়।

এদিকে, বিএনপি চেয়ারম্যান বর্তমানে লন্ডনে অবস্থান করলেও এর আগেও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বঙ্গভবনে আজ ২৩তম রাষ্ট্রপতির শপথ সন্ধ্যা সাড়ে ৭টায়
  • ২১ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত 
  • ২১ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষার রূপান্তরে উপাচার্যদের নীতিনির্ধারণী সংলাপ শুরু …
  • ২১ আগস্ট ২০২৬
সৌদি প্রবাসী স্বামীর মৃত্যুর ২ দিনের ব্যবধানে মারা গেলেন স্…
  • ২১ আগস্ট ২০২৬
শিক্ষকদের এককালীন বোনাস আটকে দিলেন মামদানি 
  • ২১ আগস্ট ২০২৬
বৃষ্টি নিয়ে আজ যে বার্তা দিল আবহাওয়া অফিস
  • ২১ আগস্ট ২০২৬