প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল

১৫ জানুয়ারি ২০২৬, ০৩:০০ PM , আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬, ০৩:১১ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল আগামী সপ্তাহে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি দায়িত্বশীল সূত্র।

সূত্রটি জানায়, ফল প্রকাশের জন্য সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। তবে নির্দিষ্ট কোনো তারিখ এখনো চূড়ান্ত করেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী সপ্তাহের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবু নূর মো. শামসুজ্জামান বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আগামী সপ্তাহে ফল প্রকাশের বিষয়ে নির্দিষ্ট কোনো টাইমফ্রেম এই মুহূর্তে জানাতে চাই না। তবে এটুকু নিশ্চিত করে বলতে পারি, অতিদ্রুতই সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হবে।’

প্রসঙ্গত, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া লক্ষাধিক প্রার্থী ফলের অপেক্ষায় রয়েছেন। ফল প্রকাশ নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন গুঞ্জন ছড়ালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেগুলোকে গুজব হিসেবে উল্লেখ করে আসছে।

গত ৯ জানুয়ারি বিকেলে অনুষ্ঠিত হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’- এর লিখিত পরীক্ষা। প্রায় ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে ১০ লাখের বেশি প্রার্থী এই প্রতিযোগিতায় অংশ নেন।

ফলাফল খারাপ হওয়ায় এসএসসির কেন্দ্র সচিবকে অবরুদ্ধ করল শিক্ষা…
  • ১০ আগস্ট ২০২৬
ওয়ালটন নিয়োগ দেবে ইন্টারনাল অডিটর, আবেদন ২১ আগস্ট পর্যন্ত
  • ১০ আগস্ট ২০২৬
ভোলায় এসএসসিতে পাসের হার ৫৩.৭১, জিপিএ-৫ ও পাসে এগিয়ে মেয়েরা
  • ১০ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটির হাতেই শিক্ষক নিয়োগের ক্ষমতা, এনটিআরসিএ শুধ…
  • ১০ আগস্ট ২০২৬
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়োগ দেবে বিভিন্ন গ্রেডে, প…
  • ১০ আগস্ট ২০২৬
হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে পড়ে ছিলেন রক্তাক…
  • ১০ আগস্ট ২০২৬