ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৯ জানুয়ারি ২০২৬, ১২:৩৫ AM , আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬, ১২:৩৭ AM
ছাত্রদলের লোগো

ছাত্রদলের লোগো © টিডিসি সম্পাদিত

নির্বাচন কমিশন ভবনে কমিশনারদের সঙ্গে বৈঠকের পর আজকের মতো কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় সাংবাদিকদের এ কথা জানান ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

তিনি বলেন, নির্বাচন কমিশনারদের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমাদের দাবিগুলো যৌক্তিক মনে করে সেগুলো পূরণের আশ্বাস দিয়েছে কমিশন। ফলে আমরা আজকের মতো কর্মসূচি স্থগিত করছি। তবে সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টা থেকে আবারও নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালন করা হবে। আমাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

এর আগে রোববার সকাল সাড়ে ১০টা থেকে নির্বাচন কমিশন ভবনের সামনের সড়কে ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী জমায়েত হতে থাকেন। এ সময় সংগঠনটি তিনটি প্রধান অভিযোগ তুলে ধরে।

তাদের অভিযোগগুলো হলো- পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক ও বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন সৃষ্টি করেছে; একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপের কারণে ইসি দায়িত্বশীল ও যুক্তিসংগত সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও দূরদর্শিতাহীন সিদ্ধান্ত গ্রহণ করছে, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করছে ও বিশেষ রাজনৈতিক দলের সরাসরি প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন নজিরবিহীন ও বিতর্কিত একটি প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য উদ্বেগজনক বলে দাবি করা হয়।

ট্যাগ: ছাত্রদল
বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতাকে মারধরের অভিযোগ
  • ০৭ নভেম্বর ২০২৬
হৃদয়ের ইতিহাস গড়া ডাবল সেঞ্চুরি, বাংলাদেশের ৩০ রানের লিড
  • ০৭ নভেম্বর ২০২৬
‘রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ …
  • ০৭ নভেম্বর ২০২৬
যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
  • ০৭ নভেম্বর ২০২৬
চুয়েটের রেজিস্ট্রারকে অব্যাহতি
  • ০৭ নভেম্বর ২০২৬
পবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950