শপথ নিলেন ঢাকার দুই মেয়র

২৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৭ AM

© সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনে আতিকুল ইসলাম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মেয়র পদে শপথ নিয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ শপথ অনুষ্ঠিত। তাদের শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১ ফেব্রুয়ারির নির্বাচনে তারা বিজয়ী হন।

এছাড়া স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমেদের পরিচালনায় দুই সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

উল্লেখ্য, পহেলা ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকা উত্তর সিটিতে মো. আতিকুল ইসলাম এবং দক্ষিণে শেখ ফজলে নূর তাপস নির্বাচিত হন।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬