নেতাকর্মীদের কেন্দ্র না ছাড়তে নির্দেশ মির্জা ফখরুলের

০১ ফেব্রুয়ারি ২০২০, ০৪:০৮ PM

© ফাইল ফটো

ঢাকার দুই সিটির নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের কেন্দ্র না ছাড়ার নির্দেশ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুরের দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে দলীয় নেতাকর্মীদের এ নির্দেশ দেন বিএনপির মহাসচিব।

এ সময় মির্জা ফখরুল বলেন, ডোন্ট লিভ দ্য সেন্টার। সবাই যার যার কেন্দ্রে যান। নিজে গিয়ে কেন্দ্রে বসেন। শেষবেলা পর্যন্ত কেন্দ্রে থাকতে হবে। এখানে থাকার দরকার নাই।’

কার্যালয়ে আসার পরই ঢাকার বিভিন্ন এলাকার নেতাকর্মীরা ফখরুলের কাছে নির্বাচন নিয়ে নানা অভিযোগ তুলে ধরেন। তিনি এসব অভিযোগ শুনে প্রত্যেক প্রার্থী ও নেতাকর্মীকে কেন্দ্রে ফিরে যাওয়ার আহ্বান জানান।

এদিন বেলা সোয়া ১১টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন মির্জা ফখরুল। এ সময় তার সঙ্গে চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান ছিলেন।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬