কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ PM
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা নুরুল ইসলামের মৃত্যু

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা নুরুল ইসলামের মৃত্যু © সংগৃহীত

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুরুল ইসলাম (৫৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে গিলে বিকেল ৩ টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নুরুল ইসলাম মিরসরাই পৌরসভার ৭ নং ওয়ার্ডের তারাকাটিয়া এলাকার সুলতান মেস্ত্রি বাড়ির মৃত সুলতান আহমদের ছেলে। তিনি ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, 'নুরুল ইসলাম মিরসরাই পৌরসভার ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বুধবার দুপুরে কারাগারে অসুস্থবোধ করলে তাকে কারা কর্তৃপক্ষ হাসপাতালে নিয়ে গিলে বিকেল ৩ টার দিকে তার মৃত্যু হয়। নুরুল ইসলাম খুব ভালো লোক ছিলো। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। অল্প বয়সে তারা এতিম হয়ে গেছে।'

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলা সুপার মো. ইকবাল হোসেন বলেন, দুপুর আড়াইটার দিকে নুরুল ইসলাম কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারাগারের হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বিকেল ৩ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ চমেক হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নুরুল ইসলামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় গ্রেপ্তার হওয়া নুরুল ইসলামকে গত ৩১ জুলাই কারাগারে আনা হয়েছিল।

সারাদেশের ২৩১৮ কলেজের অধ্যক্ষ নিয়ে সম্মিলন করবে জাতীয় বিশ্ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
বিএমইউতে আধুনিক লিভার ক্যান্সার ক্লিনিকের যাত্রা শুরু
  • ১৫ অক্টোবর ২০২৬
সোয়া লাখ টাকায় গরু কিনলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থ…
  • ১৫ অক্টোবর ২০২৬
মসজিদে ‘অনৈতিক কাজ’, সৌদি আরবে দুই বাংলাদেশি যুবত-যুবতীর মৃ…
  • ১৫ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের অনুরোধে বদলাল ম্যাচের সূচি
  • ১৫ অক্টোবর ২০২৬
ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা জাতীয় বিপ্লবী পরিষদের
  • ১৫ অক্টোবর ২০২৬