শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরে আরও ২৯ পোশাক কারখানা বন্ধ

১৫ নভেম্বর ২০২৬, ১২:০৬ PM
পোশাক কারখানা বন্ধ

পোশাক কারখানা বন্ধ © টিডিসি ফটো

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরের কালিয়াকৈরসহ বিভিন্ন এলাকায় নতুন করে আরও ২৯টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে শনিবার রাতে ১৩টি এবং রবিবার সকালে ১৬টি কারখানা বন্ধের সিদ্ধান্ত জানানো হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাম হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাতে ১৩টি কারখানা রবিবার থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত জানায়। রবিবার সকালে আরও ১৬টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, সকালে কয়েকটি এলাকায় শ্রমিকরা আন্দোলনের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। সকালে কাজে যোগ দিতে এসে কারখানার ফটকে বন্ধের নোটিশ দেখে ফিরে যান শ্রমিকরা। কেউ কেউ দীর্ঘ সময় অপেক্ষা করেও কারখানা খোলার বিষয়ে নিশ্চিত হতে পারেননি।

বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, আনসার ও বিজিবি মোতায়েন রয়েছে।

ট্যাগ: গাজীপুর
ইরানকে ঠেকাতে নেতানিয়াহুর নতুন কূটচাল!
  • ১৫ নভেম্বর ২০২৬
শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরে আরও ২৯ পোশাক কারখানা বন্ধ
  • ১৫ নভেম্বর ২০২৬
গ্যাস সিলিন্ডারের আগুনে প্রবাসীর ১৩ ঘরসহ হোটেল-চায়ের দোকান …
  • ১৫ নভেম্বর ২০২৬
১৮তম শিক্ষক নিবন্ধনে সুপারিশ না পাওয়া প্রার্থীরা শাহবাগে, ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশীদের সংবাদ সম্…
  • ১৫ নভেম্বর ২০২৬
অপহরণের অভিযোগের তিন দিন পর ছাত্রীর ভিডিও—‘স্বেচ্ছায় শাওনের…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950