খেলাফতের এমপিকে ‘রাজাকারের বাচ্চা’ বললেন বিএনপি কর্মী, ভিডিও ভাইরাল

২৫ জুলাই ২০২৬, ১০:০৯ PM
খেলাফতের এমপি মুহাম্মদুল্লাহ ও অভিযুক্ত বিএনপি সমর্থক সোহরাব হোসেন

খেলাফতের এমপি মুহাম্মদুল্লাহ ও অভিযুক্ত বিএনপি সমর্থক সোহরাব হোসেন © সংগৃহীত

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মুহাম্মদুল্লাহকে রাজাকারের বাচ্চা ও বেশি বাড়াবাড়ি করলে চোখ উপড়ে ফেলার হুমকি দিয়েছেন সোহরাব হোসেন নামের বিএনপির এক স্থানীয় সমর্থক। সংসদ সদস্যকে হুমকি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি হুমকি সংবলিত ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর শনিবার (২৫ জুলাই) ময়মনসিংহের তারাকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

অভিযুক্ত সোহরাব হোসেন তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের আটাদার গ্রামের বাসিন্দা।

ভাইরাল ভিডিওতে সোহরাব হোসেনকে স্থানীয় সংসদ সদস্য মুহাম্মদুল্লাহকে উদ্দেশ্যে করে গালিগালাজ করতে এবং দেশজুড়ে আন্দোলন কর্মসূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করে চোখ উপড়ে ফেলাসহ গুরুতর শারীরিক ক্ষতির হুমকি দিতে দেখা যায়। সেখানে তিনি স্থানীয় বিএনপি নেতা ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের অনুসারী হিসেবে নিজের পরিচয় দিয়ে আন্দোলন করার বিরুদ্ধে হুঁশিয়ারি দেন।

এ ঘটনার বিষয়ে সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ জানান, স্থানীয়ভাবে চাঁদাবাজি বন্ধ হওয়ায় একটি স্বার্থান্বেষী পক্ষ ক্ষুব্ধ হয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এতে তিনি ব্যক্তিগতভাবে আতঙ্কিত নন উল্লেখ করে বলেন, উসকানিমূলক এসব বক্তব্য সামাজিক পরিবেশ নষ্ট করার একটি চক্রান্ত।

এদিকে অভিযুক্ত ব্যক্তি দলের কোনো পদধারী নন উল্লেখ করে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার জানান, বিষয়টি জানার পরপরই তিনি ভিডিওটি মুছে ফেলার নির্দেশ দিয়েছেন এবং যেকোনো ব্যক্তির বিরুদ্ধে এমন অনাকাঙ্ক্ষিত আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন।

এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাশিদ জানান, ‘শনিবার বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিসের তারাকান্দা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন ফয়েজী একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগটি গ্রহণ করে বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষার ফল ১৫ দিনের মধ্যে দেওয়ার …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সরকারি হাসপাতালের এক কিমির মধ্যে স্থাপন করা যাবে না ক্লিনিক…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে জরিপ শুরু ১ অক্টোবর
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার ইতিবাচক রূপান্তরের পরিকল্পনা সরকার ও ইউজিসির, চ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে ফাইনালেই চোখ বাংলাদেশের
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬