ধানের শীষে ভোট চেয়ে বাড়ি ফেরার পথে বিএনপি সমর্থককে কোপাল দলীয় কর্মীরাই

১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৫ PM
হামলায় আহত ধানের শীষের সমর্থক ঠান্ডু মন্ডল

হামলায় আহত ধানের শীষের সমর্থক ঠান্ডু মন্ডল © টিডিসি ফটো

ঝিনাইদহ সদরের মিয়াকুন্ডু গ্রামে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বাড়ি ফেরার পথে ঠান্ডু মন্ডল (৫৬) নামে এক সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

গতকাল সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগীর পরিবার জানায়, ঝিনাইদহ-৪ আসনের অন্তর্গত বামনাইল গ্রামে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে রাতে বাড়ি ফিরছিলেন ঠান্ডু মন্ডল। এ সময় পথে ১০ থেকে ১৫ জন ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অভিযোগ উঠেছে, হামলাকারীরাও ধানের শীষ প্রতীকের সমর্থক।

আহত ঠান্ডু মন্ডল বলেন, হামলাকারীরা আমাদের গ্রামেরই ছেলে। তারাও ধানের শীষের সমর্থক। আমাদের সঙ্গে তাদের পূর্ব বিরোধ ছিল। সেই বিরোধকে তারা নির্বাচনের সময় কাজে লাগিয়েছে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাপস কুমার জানান, ঠান্ডু মন্ডলের পায়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। তবে বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত।

এ বিষয়ে ঝিনাইদহ সদর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ভোট চাওয়া সংক্রান্ত বিরোধ থেকেই এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬