ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ বিএনপি সমর্থকদের বিরুদ্ধে

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১১ PM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৫ PM
ভুক্তভোগী পুলিং এজেন্ট এবং তার বোন

ভুক্তভোগী পুলিং এজেন্ট এবং তার বোন © টিডিসি ফটো

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ৫ নম্বর সিমলা–রোকনপুর ইউনিয়নের পুকুরিয়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের একটি ভোটকেন্দ্রে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ধানের শীষ প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ভোটকেন্দ্র এলাকায় প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়াও কাপ-পিরিচ প্রতীকের পোলিং এজেন্টের বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, ধানের শীষ প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ভোটকেন্দ্র এলাকায় প্রবেশে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ভীতি ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এছাড়াও ভোটকেন্দ্র ঘিরে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার এক অভিযোগে কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযুক্তরা হলেন— মো. জাহাঙ্গীর হোসেন কাটু, মো. ফয়সাল (পিতা: মোকলেস), মো. মাসুম (পিতা: মোকলেজ), মো. ইমন (পিতা: মৃত লিটন), মো. আসাদ মৃধা, মো. ফেটু (পিতা: মফিজুর রহমান) ও মো. সোহাগ (পিতা: মোহাম্মদ)।

তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এদিকে পৃথক আরেক ঘটনায় অভিযোগ উঠেছে, রাসেল নামে এক ব্যক্তি ‘চাপ পিরিচ’ প্রতীকের পোলিং এজেন্ট হওয়ায় তার বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালায়। হামলার সময় তার ছোট বোন ফামিদা ইসলাম শোভা বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। এতে তার পা ভেঙে গেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আহত ফামিদা ইসলাম শোভাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় আরও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বর্তমান পরিস্থিতিতে সাধারণ ভোটারদের অবাধ ও সুষ্ঠু ভোটাধিকার ব্যাহত হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। তারা অবিলম্বে প্রশাসনের নিরপেক্ষ হস্তক্ষেপ, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব বাতিলের দাবিতে খুবিতে শিক্ষার…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ক্যাশমেমো ছাড়া সার বিক্রি করায় দুই ডিলারকে ৪২ হাজার টাকা জর…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারকে গালাগাল করে গ্রেপ্তার সেই ছাত্রকে এবার বহিষ্কারের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী বোর্ডে এসএসসি পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ১১১ পরীক্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে এসএসসিতে গ্রেড চেঞ্জ ২৮ হাজার শিক্ষার্থীর, নম্বর …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9