সংস্কারের আলোচনা থেকে সরকার সরে এসেছে: ব্যারিস্টার আরমান

২৫ জুলাই ২০২৬, ০৮:২৬ PM , আপডেট: ২৫ জুলাই ২০২৬, ০৮:২৬ PM
রাজধানীর একটি হোটেলে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়

রাজধানীর একটি হোটেলে এই কনফারেন্স অনুষ্ঠিত হয় © সংগৃহীত

জনগণ নয়, বরং সংস্কারের আলোচনা থেকে বিএনপি সরকার সরে এসেছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান। বাংলাদেশের সংস্কারের পথ বাংলাদেশের বাস্তবতা থেকেই নির্ধারণ করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। আজ শনিবার (২৫ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে ‘ইনস্টিটিউশনাল রিফর্ম, ব্যুরোক্র্যাটিক ট্রান্সফরমেশন অ্যান্ড ডেমোক্রেটিক কনসোলিডেশন ইন বাংলাদেশ’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স (দায়রা) আয়োজিত বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৬-এর অংশ হিসেবে এই প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। সেশনটি সঞ্চালনা করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক সাদমান রিজওয়ান অপূর্ব।

আলোচনায় প্যানেল আলোচক হিসেবে আরও ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির শৃঙ্খলা বিভাগের প্রধান আব্দুল্লাহ আল আমিন এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ জন ফ্লুহার্টি। আলোচনায় প্রাতিষ্ঠানিক সংস্কার, আমলাতান্ত্রিক রূপান্তর, গণতান্ত্রিক সংহতি এবং রাজনৈতিক ঐকমত্যের গুরুত্ব নিয়ে মতবিনিময় করা হয়।

এ সময় ব্যারিস্টার আরমান বলেন, বাংলাদেশের সংস্কারের পথ বাংলাদেশের বাস্তবতা থেকেই নির্ধারণ করতে হবে; অন্য দেশের মডেল হুবহু অনুসরণ করে কার্যকর ফল পাওয়া সম্ভব নয়।

সংস্কারের আলোচনা থেকে জনগণ নয়, বরং সরকার সরে এসেছে অভিযোগ করে তিনি বলেন, জনগণের মতামতের ভিত্তিতে যে সংস্কার প্রস্তাব সামনে এসেছে, তা বাস্তবায়নের পথ নিয়ে আলোচনা হওয়া উচিত, তা প্রতিস্থাপনের নয়। ব্যারিস্টার আরমান টেকসই রাষ্ট্র গঠনে প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতা, নীতিগত ধারাবাহিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এনসিপি নেতা আব্দুল্লাহ আল আমিন এমপি বলেন, বাংলাদেশে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও নীতিমালাও বদলে ফেলার প্রবণতা রয়েছে। পূর্ববর্তী সরকারের সব উদ্যোগকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচন-পূর্ব সময়ে যেসব রাজনৈতিক দল সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছিল, ক্ষমতায় আসার পর তাদের অবস্থানের পরিবর্তন সংস্কার প্রক্রিয়াকে প্রশ্নের মুখে ফেলেছে।

প্যানেল আলোচনায় মহিলা দল নেত্রী হেলেন জেরিন খান বলেন, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের অন্যতম অর্জন হলো গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা। বর্তমান বাস্তবতায় বিরোধী দলগুলো স্বাধীনভাবে সমালোচনা করতে পারছে এবং অতীতে আলোচিত ‘আয়নাঘর’ ও গুমের মতো ঘটনাগুলোর পুনরাবৃত্তি হবে না।

তিনি আরও বলেন, জুলাই সনদে ঐকমত্যের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং যেসব বিষয়ে ঐকমত্য সম্ভব হয়নি, সেগুলো রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারের জন্য রেখে দেওয়া হয়।

জন ফ্লুহার্টি বলেন, কার্যকর ও দীর্ঘস্থায়ী প্রাতিষ্ঠানিক সংস্কার রাতারাতি সম্ভব নয়। এ ধরনের সংস্কারের জন্য সরকার, বিরোধী দল এবং নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ ও দীর্ঘমেয়াদি সহযোগিতা অপরিহার্য।

সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের অভিযোগ, যা বললেন তথ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘স্যার’ বলা শর্তের মতো জায়গায় নিয়ে যাওয়া ‘ভয়ংকর’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২৩ পদের বড় নিয়োগ 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9