তারেক রহমান প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না, রাষ্ট্রপতি ইস্যুতে নিলোফার মনি

২৪ জুলাই ২০২৬, ১০:০৩ PM
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি © টিডিসি ছবি

রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি বলেছেন, তারেক রহমান প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। তিনি বিশ্বাস করেন আইনের রাজনীতিতে। তিনি বলেন, তাই আইনের মাধ্যমে যে বিচার হবে, সেটিই সবাইকে মেনে নিতে হবে।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় জামালপুরে জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণ এবং শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত র‍্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নিলোফার চৌধুরী মনি বলেন, সংবিধান অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে সর্বোচ্চ ৯০ দিন দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। তিনি চিকিৎসার জন্য বিদেশেও গিয়েছিলেন, সেটিও প্রমাণিত। এখানে বিএনপি সংবিধানের বাইরে কোনো পদক্ষেপ নেবে না।

জুলাইযোদ্ধাদের প্রসঙ্গে তিনি বলেন, আগামী ৪ আগস্ট বিএনপির পক্ষ থেকে জুলাই যোদ্ধাদের সম্মানে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া আগামী কয়েক দিনের মধ্যে জুলাই মিউজিয়াম উদ্বোধনের পরিকল্পনাও রয়েছে।

এর আগে বিএনপির শ্রমিক দল, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত র‍্যালিটি শহরের গেটপাড় এলাকা থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা এলাকায় গিয়ে শেষ হয়।

র‍্যালিতে জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সোবাহান, জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানাসহ কয়েকশ নেতাকর্মী অংশ নেন।

দুই আল্ট্রাসনোগ্রামে গর্ভে যমজ সন্তান, সিজারের পর দিল একটি—…
  • ০৭ নভেম্বর ২০২৬
হবিগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় প্রসাধনী জব্দ, আটক ২ 
  • ০৭ নভেম্বর ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্…
  • ০৭ নভেম্বর ২০২৬
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে মিলবে ২ কোটি ডলার : ঘো…
  • ০৭ নভেম্বর ২০২৬
সিলেট টেস্টেও ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৭ নভেম্বর ২০২৬
বাস ডুবে যাচ্ছিল পানিতে, বাঁচার আকুতি জানাচ্ছিলেন শিক্ষক-শি…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950