পদত্যাগ ও বহিষ্কারের পার্থক্য কী, জামায়াত এমপি ইস্যুতে যে ব্যাখ্যা দিলেন শিশির মনির

২৩ জুলাই ২০২৬, ১১:২৩ AM
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির © টিডিসি সম্পাদিত

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী মো. নজরুল ইসলামের নারীঘটিত অনৈতিক কাজের জড়ানোর বিষয়টি সামনে আসার পর থেকে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। এ সংক্রান্ত কয়েকটি ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী।

এরপর থেকে গাজী মো. নজরুল ইসলামের সংসদ সদস্য পদ থাকবে কিনা, তা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। আলোচনা হচ্ছে তার বহিষ্কার ও পদত্যাগ ইস্যু। এর একটি ব্যাখ্যা দিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির।

বৃহস্পতিবার (২৩ জুলাই) শিশির মনির ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘পদত্যাগ এবং বহিষ্কারের মধ্যে পার্থক্য কি? পদত্যাগ নিজ ইচ্ছায় করেন। বহিষ্কার ইচ্ছার বিরুদ্ধে করা হয়। এটা শাস্তিমূলক ব্যবস্থা। উভয় ক্ষেত্রেই দলের সাথে কোনো সম্পর্ক থাকে না এবং দলের মনোনয়নও থাকে না।’

আরও পড়ুন: এক সপ্তাহের মধ্যে বঙ্গভবন ছাড়ছেন রাষ্ট্রপতি?

এর আগে এক পোস্টে শিশির মনির বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদে আছে ‘পদত্যাগ’। তিনি হয়েছেন ‘বহিষ্কার’। জামায়াত আজকেই নির্বাচন কমিশনকে জানিয়ে দিচ্ছে। কারণ ‘নৈতিক স্খলন’। প্রশ্ন হচ্ছে সংসদ সদস্য থাকতে পারবেন কি না? আমার মতে না।

‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬