এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

২২ জুলাই ২০২৬, ০২:৪২ PM
এনসিপির আহবায়ক এবং বিরোধীদলীয় চীফ হুইপ মো. নাহিদ ইসলামের সঙ্গে বৈঠকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

এনসিপির আহবায়ক এবং বিরোধীদলীয় চীফ হুইপ মো. নাহিদ ইসলামের সঙ্গে বৈঠকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় চীফ হুইপ মো. নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। আজ বুধবার (২২ জুলাই) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রী কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, দলের যুগ্ম আহ্বায়ক এবং অঙ্গ সংগঠন জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক মনিরা শারমিনসহ নেতারা উপস্থিত ছিলেন। পাশাপাশি উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের কর্মকর্তারা।

আরও পড়ুন: একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার আট প্রকল্প অনুমোদন

বৈঠকের বিষয়ে নাহিদ ইসলাম ফেসবুকে এক পোস্টে বলেছেন, ‘আজ এনসিপি অফিসে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সাথে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছিল। আমরা দ্বিপাক্ষিক সম্পর্কের মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আমাদের পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার উপায়গুলো নিয়েও কথা বলেছি।’

কারিগরি শিক্ষাবোর্ডের ১০০টি  উত্তরপত্র হারালেন শিক্ষক, ৩ দি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় নির্বাচন: স্থানীয় সরকার প্রত…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জবির আইন বিভাগে ভর্তি: আবেদন থেকে প্রস্তুতি, যা জানা দরকার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে একাদশে ভর্তিতে বিশেষ কোটায় মনোনীত ১৫ জন
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
নির্মাণের পরদিনই উঠে যাচ্ছে পিচ, কোটি টাকার সড়কে অনিয়মের অভ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
দেশে ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমিয়ার মধ্যে যে সমন্বয় দরকার, তা…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬