আব্দুল কাদের

যত নিষ্ঠার সঙ্গে গাড়ির পেছনে দৌঁড়াচ্ছেন, তত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন কিনা?

২০ মে ২০২৬, ১০:৪৬ AM
জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আব্দুল কাদের

জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আব্দুল কাদের © ফাইল ছবি

কেবল নেতার পেছনে দৌড়ানো আর নেতাকে তুষ্ট করে চলার আপ্রাণ চেষ্টা বাংলাদেশের রাজনীতিতে এক ভয়াবহ অপসংস্কৃতি বলে মন্তব্য করেছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আব্দুল কাদের। তিনি বলেন, ‘সড়ক প্রতিমন্ত্রী হাবিব ভাই প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে যতটা নিষ্ঠার সাথে দৌড়াচ্ছেন, তাতোটা নিষ্ঠার সাথে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করছেন কী না, তা আমাদের জানা নেই।’

মঙ্গলবার (১৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেছেন আব্দুল কাদের। তিনি লিখেছেন, ‘গত রমজানের ঈদে আমরা সড়কপথের দুরবস্থা দেখেছি, যাত্রীদের সীমাহীন ভোগান্তি, অতিরিক্ত ভাড়া আদায়, অস্বাভাবিক মাত্রার দুর্ঘটনা, সড়ক-যোগাযোগের এই বেহাল দশা আমাদের সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।’

তিনি বলেন, ‘এবারও আসন্ন ঈদকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মন্ত্রী মশাইরা কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন বা আদৌ তারা এই বিষয়ে উদ্বিগ্ন কি না, সেটা আমাদের দেখা কিংবা জানার সুযোগ হয়নি। হয়তো গতবারের ন্যায় এবারও বেমালুম দায় এড়িয়ে যাবেন। পরিস্থিতি স্বাভাবিক, কোথাও কোনো অসংগতি নেই- এমন নির্লজ্জ-নির্লিপ্ত বক্তব্য দিয়ে যাবেন।’

আরও পড়ুন: পে স্কেল ‘চূড়ান্ত হচ্ছে’ কাল, দুই স্তরের সরকারি চাকরিজীবীদের বেতন-সুবিধা বাড়ছে বেশি

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম এ সমন্বয়ক বলেন, ‘দেশের সব সেক্টরের এই বেহাল অবস্থায় যখন এমপি-মন্ত্রীরা নিরলস পরিশ্রম করার কথা, তখন তাদেরকে প্রতিনিয়ত নেতার গাড়ির পেছনে দৌড়াতে দেখা যায়। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই দৌড়াদৌড়ির অপসংস্কৃতির বিরুদ্ধে স্ট্রিক্ট হতে পারেন।’

আব্দুল কাদের বলেন, ‘এখন তো আর বিরোধী দলে নেই, সিকিউরিটির বিষয়টি গৌণ। নেতার সন্তুষ্টির একমাত্র মাপকাঠি হবে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা। এর ব্যতিরেকে দৌড়াদৌড়ি কিংবা তোষামোদির আশ্রয় যারা নেবে, তাদেরকে সতর্ক করে দিতে পারেন।’

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬