জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা বিএনপির

১৮ মে ২০২৬, ১২:৪৬ PM
জিয়াউর রহমান

জিয়াউর রহমান © সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত চলা এ কর্মসূচিতে আলোচনা সভা, দোয়া মাহফিল, খাদ্যসামগ্রী বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে বিএনপি।

সোমবার (১৮ নমে) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের এবং বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের যৌথসভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন দলের দপ্তরের দায়িত্বে নিয়োজিত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

রিজভী আহমেদ বলেন, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত ৮ দিনব্যাপী কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 

তিনি জানান, শাহাদাতবার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশ ও কালো ব্যাজ ধারণ করবে নেতাকর্মীরা। এ উপলক্ষে সংবাদপত্র এবং অনলাইন পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করবে বিএনপি।

শাহাদাতবার্ষিকী উপলক্ষে অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও পোস্টার প্রকাশ করা হবে। শাহাদাতবার্ষিকী উপলক্ষে ৩১ মে (রবিবার) বেলা ২টায় বিএনপির উদ্যোগে রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা করবে বিএনপি। আলোচনা সভায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও দলের সিনিয়র নেতা এবং বুদ্ধিজীবী, সুশীল সমাজের নেতারা বক্তব্য রাখবেন।

এ ছাড়া ৩০ মে (শনিবার) শাহাদাতবার্ষিকী উপলক্ষে (ক) ভোর ছয়টায় দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে; (খ) ওই দিন সকাল ১১ টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পুস্পার্ঘ্য অর্পণ ও মাজার জিয়ারত করবেন এবং জিয়ারত শেষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিলে শরীক হবেন; (গ) দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতি থানায় দুঃস্থদের মাঝে কাপড়, চাল, ডালসহ খাদ্যসামগ্রী বিতরণ।

রিজভী জানান, একইভাবে বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সারাদেশে জেলা ও মহানগরীসহ সব ইউনিট এবং ইউনিটসমূহের অধীন সকল ইউনিট কার্যালয়ে ৩০ মে ভোর ছয়টায় দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন এবং নিজ নিজ এলাকার সুবিধা অনুযায়ী আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে কাপড়, চাল, ডালসহ খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি পালন করা হবে।

সংবাদ ব্রিফিংয়ে সভায় বিএনপির যুগ্ম মহাসচিবগণ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক বা সদস্যসচিবরা উপস্থিত ছিলেন।

প্রাথমিক স্বাস্থ্যসেবায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রস্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে সিদ্ধান…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে মানুষের ঢল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আজ আন্তর্জাতিক চকলেট দিবস, কেন এত জনপ্রিয় চকলেট—জানুন ইতিহাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্টে সিগন্যাল অমান্য করে পুলিশকে চাপা দেওয়া সেই কিশোর …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9