‘জুলাইয়ের গ্রাফিতি অংকনে পুলিশ কেন বাধা দেয়’ প্রশ্ন ঢাকা কলেজ ছাত্রদল সদস্য সচিবের

১৯ মে ২০২৬, ১২:০২ AM
ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. মিল্লাদ হোসেন

ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. মিল্লাদ হোসেন © সংগৃহীত

চট্টগ্রামে শিক্ষার্থীদের জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি অঙ্কনে পুলিশের বাধার ঘটনায় প্রশ্ন তুলেছেন ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. মিল্লাদ হোসেন। সোমবার (১৮ মে) রাতে নিজের ফেরিফাইড ফেসবুক একাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। 

ফেসবুক পোস্টে মিল্লাদ হোসেন লেখেন, জুলাইয়ের গ্রাফিতে অংকন পুলিশ কেন বাধা দেয়? জুলাই আমাদের, জুলাই সবার, জুলাই যুগযুগ ধরে বেঁচে থাকুক। কারণ আমার মত শতশত মানুষ জুলাইয়ের ভিকটিম, এই জুলাই মুছতে দেওয়া যাবে না।

প্রসঙ্গত, চট্টগ্রাম নগরীতে দেয়ালে জুলাইয়ের গ্রাফিতি অঙ্কনে দিনভর চলে উত্তেজনা। সোমবার (১৮ মে) সকালে চট্টগ্রাম নগরীর টাইগাস পাস এলাকায় গ্রাফিতি আঁকার সময় শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ। পরবর্তীতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এসময় কয়েকজনকে আটক করে পুলিশ ভ্যানে তোলা হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়। এ নিয়ে ফেসবুকে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬