ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন ফুয়াদ

১২ এপ্রিল ২০২৬, ১১:১৬ AM
ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান ফুয়াদ

ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান ফুয়াদ © সংগৃহীত

আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে লড়াই করার ঘোষণা দিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান ফুয়াদ। শনিবার গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই নির্বাচনী প্রস্তুতির কথা জানান। 

তিনি বলেন, ‘আমাদের দলের পক্ষ থেকে এখনো সিদ্ধান্ত আছে ঢাকা উত্তরে আমার মেয়র নির্বাচন করবার ব্যাপারে আমরা আমি প্রস্তুতি নিচ্ছি।’

নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে ব্যারিস্টার ফুয়াদ বলেন, সিটি কর্পোরেশনের বিদ্যমান সমস্যাগুলো সমাধান সম্পর্কে লেখাপড়া করতেছি। সিটি কর্পোরেশন অনেকগুলা ইস্যু আছে আইনি সংস্কার থেকে শুরু করে ইস্যুগুলা আমি অলরেডি আইডেন্টিফাই করে ফেলেছি।

জলাবদ্ধতা ও মশক নিধনের মতো জনদুর্ভোগের বিষয়গুলো অগ্রাধিকারে থাকবে জানিয়ে তিনি আরও বলেন, ‘আপনারা হয়তো খেয়াল করেছেন, আমি ইতোমধ্যে আমার ফেসবুক পেজ থেকে জলাবদ্ধতা, মশার উপক্রম এবং সিটি কর্পোরেশনের সামগ্রিক ম্যানেজমেন্ট নিয়ে কথা বলা শুরু করেছি। আগামীতে আমি অত্যন্ত পরিকল্পিতভাবে এই সমস্যাগুলো লাইমলাইটে নিয়ে আসবো।’

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী ও বাবুগঞ্জ) আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) থেকে প্রার্থী হয়েছিলেন আসাদুজ্জামান ভুঁইয়া (ব্যারিস্টার ফুয়াদ)। ওই আসনের নির্বাচনে বিএনপি প্রার্থীর কাছে প্রায় ২১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন তিনি।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬