পদ্মায় বাস ডুবির ঘটনায় জামায়াতের বিবৃতি

২৫ মার্চ ২০২৬, ১০:১৫ PM
 জামায়াত লোগো

জামায়াত লোগো © সংগৃহীত

দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে গেলে এই বিবৃতি লেখা পর্যন্ত ৪ জন নিহত ও আরও অন্তত ৪৫ জন নিখোঁজের মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক, বেদনা ও উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২৫ মার্চ এক শোক বিবৃতি প্রদান করেছেন।

প্রদত্ত শোক বিবৃতিতে তিনি বলেন, 'বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে গেলে এই বিবৃতি লেখা পর্যন্ত ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আরও অন্তত ৪৫ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। আমি এই মর্মান্তিক ও হৃদয়বিদারক দুর্ঘটনায় গভীর শোক, বেদনা ও উদ্বেগ প্রকাশ করছি। '

তিনি আরও বলেন, 'রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে সংঘটিত এই হৃদয়বিদারক ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। স্বজন হারানো পরিবারগুলোর আহাজারি ও অসহায়তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এ ধরনের ভয়াবহ দুর্ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।'

মিয়া গোলাম পরওয়ারা বলেন, 'নিখোঁজদের সন্ধানে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর লক্ষ্যে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে অত্যন্ত দ্রুততার সাথে উদ্ধার তৎপরতা চালানোর জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে এই দুর্ঘটনার পেছনে গাফিলতি, অব্যবস্থাপনা কিংবা দায়িত্বহীনতার বিষয় রয়েছে কি না তা খতিয়ে দেখার লক্ষ্যে একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করার জন্য আমি সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।'

তিনি আরও বলেন, 'শুধু শোক প্রকাশ করলেই চলবে না, আমাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে এভাবে স্বজন হারানোর বেদনা সহ্য করতে না হয়।'

আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানাচ্ছি।

ট্যাগ: জামায়াত
‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬