‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: জামায়াত সেক্রেটারি

২৪ মার্চ ২০২৬, ০৭:২৪ AM
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার © সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, জুলাই বিপ্লবের প্রত্যাশা ও ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার থেকে বর্তমান সরকার ও বিএনপি সম্পূর্ণভাবে সরে গেছে।

সোমবার (২৩ মার্চ) দুপুর ২টার দিকে সাংগঠনিক সফরে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সরকারের কার্যক্রম নিয়েও কঠোর সমালোচনা করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সহস্রাধিক প্রাণের বিনিময় ও হাজারো মানুষের পঙ্গুত্বের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন গড়ে উঠেছিল, সরকার গঠনের পর তার প্রতিফলন দেখা যাচ্ছে না। বিশেষ করে বিএনপি ‘জুলাই সনদ’ বাস্তবায়নের যে অঙ্গীকার করেছিল, এখন তারা সেখান থেকে সরে গিয়ে ভিন্ন অবস্থান নিয়েছে।

তিনি অভিযোগ করেন, ‘জুলাই সনদ’ চ্যালেঞ্জ না করার প্রতিশ্রুতি থাকলেও পরোক্ষভাবে একটি পক্ষকে দিয়ে আদালতে রিট করিয়ে বিষয়টিকে বিচারাধীন করা হয়েছে। তার দাবি, সরকারের নীরব সমর্থনেই এটি ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক।

তার ভাষায়, একদিকে জনগণের পক্ষে অবস্থান নেওয়ার কথা বলা হলেও অন্যদিকে আড়ালে ভিন্ন কৌশল অবলম্বন করা হচ্ছে—এটিই রাজনৈতিক দ্বিচারিতা।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় নির্বাচনে প্রাপ্ত ভোটের তুলনায় গণভোটের পক্ষে জনসমর্থন ছিল বেশি। আইন মানুষের জন্য, মানুষ আইনের জন্য নয়—এই নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতার অজুহাতে ‘জুলাই সনদ’ অস্বীকার করা কোনো গণতান্ত্রিক দলের আচরণ হতে পারে না।

বর্তমান রাজনৈতিক সংকট সমাধানে সরকারের প্রতি প্রস্তাব দিয়ে তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করে প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে ‘জুলাই জাতীয় সনদ’কে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে—এটাই সংকট উত্তরণের একমাত্র উপায়।

শেষে সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সমাধান সংসদের ভেতরে হবে, নাকি জনগণকে আবার রাজপথে নামতে হবে—সে সিদ্ধান্ত সরকারেরই নিতে হবে। পাশাপাশি, জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সংসদ ও রাজপথ—উভয় ক্ষেত্রেই জনগণের পক্ষে ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

সংসদীয় কমিটিতে গাজী নজরুল, জামায়াত আমিরের ‘না’, স্বরাষ্ট্রম…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কর্মস্থলে যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে বেরোবি উপাচার্যের ব…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘বান্ধবীকে বিয়ের আশায়’ স্তন অপসারণ, পুরুষ হতে গিয়ে মৃত্যু ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পারিবারিক বিরোধে স্বামীর বল্লমের আঘাত, ৪ দিন পর চিকিৎসাধীন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9