‘আন্টি সোসাইটি’র কাছে হাসনাতের কৃতজ্ঞতা, ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৮ PM
হাসনাত আব্দুল্লাহ

হাসনাত আব্দুল্লাহ © সংগৃহীত

‘নিরব বিপ্লব’ ঘটানোয় ‘আন্টি সোসাইটি’কে বিশেষ ধন্যবাদ দিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ১১ দলীয় প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)  মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে নেতাকর্মীসহ সাধারণ জনতাকে ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, ফলাফল না হওয়া পর্যন্ত আপনারা ভোটকেন্দ্র ছাড়বেন না।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে ফেসবুক লাইভে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, উৎসাহের মধ্য দিয়ে ভোটের প্রথম অংশ শেষ হয়েছে। বাংলাদেশের সব প্রান্তের সবাইকে অনুরোধ করব, যারা এখনো ভোট দেননি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা কেন্দ্রে যান এবং ভোটাধিকার প্রয়োগ করুন। যে কোন মার্কায় ভোট দেন, আপনার যে পছন্দ, আপনি তাকে ভোট দিবেন। আপনার গণতান্ত্রিক অধিকার আপনি প্রয়োগ করেন। আপনাদের সবাইকে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানাচ্ছি।

‘প্রিয় দেবিদ্বারবাসী’ সম্বোধন করে নিজ আসনের ভোটারদের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনাদের যে স্বতস্ফূর্ত অংশগ্রহণ, যে নীরব বিপ্লব, ভোট দেওয়ার যে আগ্রহ...। আমার মা-বোনরা, আমার আন্টিরা, উনারা একদম বিপ্লব করে দিয়েছে। আন্টি সোসাইটির কাছে আমি অনেক কৃতজ্ঞ। দেখা গেছে আঙ্কেলদের হয়তো কোন মত পার্থক্য ছিল রাজনৈতিকভাবে, দেখা গিয়েছে আন্টিরা আঙ্কেলদের নিয়ে আসছে। তরুণদের যে উৎসাহ, আমি এটা কোনদিন ভুলব না। তরুণ প্রজন্ম উৎসাহ নিয়ে ভোট দিতে এসছে। তারপর কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তরুণ প্রজন্ম, যে সব শ্রেণিপেশার মানুষ সোৎসাহে ভোট দিতে এসেছে। আপনাদের সবাইকে রেসপেক্টফুলি থ্যাংকস জানাই। আর একই সাথে যারা ভোট এখনো দেননি, আপনারাও সবাই আপনাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আর দেবিদ্বারের প্রত্যেকটা কেন্দ্রে যারা আছেন, প্রত্যেকেই মানুষকে ভোটদানে উৎসাহিত করুন এবং সবাইকে ভোটকেন্দ্রে নিয়ে আসেন। ভোটকেন্দ্রে নিয়ে এসে যে যার মত করে ভোটাধিকার প্রয়োগ করুক, এটা হচ্ছে আপনাদের টাস্ক।

দেবিদ্বারে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হচ্ছে উল্লেখ করে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাও তুলে ধরেছেন হাসনাত। বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এতক্ষণ পর্যন্ত দে হ্যাভ ডান ভেরি এক্সিলেন্ট জব, ভেরি এক্সিলেন্ট জব। বিশেষ করে মিলিটারি, তারপরে হচ্ছে সিভিল এডমিনিস্ট্রেশন— এই জায়গায় এখনো পর্যন্ত আমি দেবিদ্বারের কথা বলছি। অন্যান্য জায়গাগুলোতে কিছু বিষয় আমাকে জানানো হয়েছে, কিছু জায়গায় বিস্তারিতভাবে জেনে জানাতে হবে। তবে দেবিদ্বারে যেটা সিভিল এডমিনিস্ট্রেশন অ্যান্ড মিলিটারি দে হ্যাভ ডান ভেরি এক্সিলেন্ট জব।

নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমার নেতাকর্মী যারা আছেন, আপনাদের সবার প্রতি আহ্বান থাকবে— আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য। নিয়ম বহির্ভূতভাবে কোন কিছু না করার জন্য আপনাদেরকে আহ্বান জানাব। আপনারা এতক্ষণ পর্যন্ত যেভাবে নিয়ম মেনে ভোট প্রদান করেছেন, আপনারা সবাইকে ভোটদানে আগ্রহী করে তোলেন এবং ভোট কেন্দ্রগুলাতে নিয়ে আসেন। 

ভোটকেন্দ্র পাহারা দেওয়ার বিষয়ে তিনি বলেন, আপনাদের ভোট প্রদান শেষ হলে আপনাদের যারা পোলিং এজেন্ট আছেন, আমাদের যারা নেতাকর্মী আছেন, অবশ্যই অবশ্যই ফলাফল নিয়ে কেন্দ্রগুলো থেকে আসবেন। আপনারা কেন্দ্রগুলো ছাড়বেন না। ফলাফল নিয়ে কেন্দ্রগুলো থেকে বের হবেন। ফলাফল ছাড়া কেন্দ্র থেকে আপনারা বের হবেন না। এই বিষয়টা আপনারা একটু নিশ্চিত করবেন। সবাই এই বিষয়টা একটু নিশ্চিত করবেন। আমাদের ১১৬টা কেন্দ্র আছে। ১১৬টা পোলিং এজেন্টকে আমি আহ্বান জানাব, আপনারা প্রিজাইডিং অফিসারের কাছে ফর্ম-১৬ নামে একটা ফর্ম আছে, ওই ফর্ম-১৬ এর সিগনেচারসহ, রেজাল্টসহ বের হবেন। ফর্ম-১৬ এর সিগনেচার ছাড়া আপনারা বের হবেন না। ফলাফল না প্রকাশ হওয়া পর্যন্ত নেতাকর্মীদের সবাইকে, দেবিদ্বারের স্বতস্ফূর্ত জনতা, আপনারা যারা আছেন প্রত্যেককে আহ্বান করব— আপনারা আপনাদের স্ব স্ব কেন্দ্রে অবস্থান নিবেন, যাতে করে কোনভাবেই ইলেকশন রেজাল্ট ম্যানিপুলেট না করা যায়। সাড়ে ৪টার পর ভোট গণনা শুরু হবে। আপনারা ফলাফল না পাওয়া পর্যন্ত প্রত্যেকেই হচ্ছে ভোট কেন্দ্রগুলাতে থাকবেন।

 যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন জবির পদার্থবিজ্ঞ…
  • ১৫ জুলাই ২০২৬
পঞ্চম মার্কিন নৌবহরে হামলার দাবি ইরানের
  • ১৫ জুলাই ২০২৬
বায়ুদূষণে বছরে ৮৮ হাজার অকালমৃত্যু, ২৩ বিলিয়ন ডলারের ক্ষতি
  • ১৫ জুলাই ২০২৬
বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বাদ দিতে প্রায় কোটি মানুষের আবে…
  • ১৫ জুলাই ২০২৬
এইচএসসিতে আজকে বহিষ্কার কত
  • ১৫ জুলাই ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে লুঙ্গি লম্বা করে পরতে দেশব্যাপী সচেতনতা বা…
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence