কুড়িগ্রামে এনসিপি প্রার্থীর ভাইয়ের ওপর ছাত্রদল সভাপতির নেতৃত্বে হামলার অভিযোগ

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৮ AM
ড. আতিক মুজাহিদের ছোট ভাই আশিকুর রহমানের ওপর হামলা

ড. আতিক মুজাহিদের ছোট ভাই আশিকুর রহমানের ওপর হামলা © টিডিসি ফটো

কুড়িগ্রাম-০২ আসনে এনসিপি মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী ড. আতিক মুজাহিদের ছোট ভাই আশিকুর রহমানের ওপর হামলার অভিযোগ উঠেছে জেলা ছাত্রদল সভাপতির বিরুদ্ধে। বুধবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে জেলা শহরের বাসস্ট্যান্ড ও পলাশবাড়ী এলাকায় পৃথকভাবে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। এতে আশিকুর রহমানসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া বলেন, ‘সংসদ সদস্য প্রার্থী আতিক মুজাহিদের ছোটভাই আশিকুর রহমানের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। রাত সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম সদরের বাসস্ট্যান্ড এলাকায় জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইহসানের নেতৃত্বে একটি গ্রুপ তার ওপর হামলা করে। তাকে হত্যার উদ্দেশ্যে রড দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। আরও দুইজন আহত হয়েছে। আশিককে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেওয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’

এনসিপির পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মনিরা শারমীন বলেন, ‘কুড়িগ্রাম-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপি মনোনীত আতিক মুজাহিদের ছোট ভাইসহ তিন নেতাকর্মীর ওপর বিএনপির স্থানীয় নেতারা হামলা করেছে। তারা হাসপাতালে ভর্তি আছে।’

জানা যায়, ড. আতিক মুজাহিদের ছোট ভাই আশিকুর রহমানসহ পাঁচজনকে গাড়ি থামিয়ে পিটিয়ে আহত করা হয়। আহতদের প্রথমে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশিকুর রহমানের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহতদের মধ্যে রয়েছেন আশিকুর রহমান (২৬), নুর আমিন (২৬), জিহাদ (৩০), সৃষ্টি (১৮)সহ আরও একজন।

এনসিপির জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহিদ জানান, প্রার্থীর নির্বাচনী গাড়ি পলাশবাড়ী এলাকায় ঝুঁকিপূর্ণ একটি ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে এ ঘটনা ঘটে।

হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ড. আতিক মুজাহিদ বলেন, ‘আমার নির্বাচনী গাড়িতে বাড়ি ফেরার সময় আমাকে মনে করে আমার ছোট ভাইসহ পাঁচজনকে গাড়ি থেকে নামিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। ছাত্রদলের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জন এ ঘটনা ঘটিয়েছে।’

তিনি এ ঘটনায় থানায় মামলা করার কথা জানান এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9