৫ আগস্টের আগের সময়টা রিকল করার সময় এসেছে: আসিফ

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩০ AM
আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ © টিডিসি ফটো

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, পাঁচ আগস্ট পূর্ববর্তী সময়ে যেই পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির মধ্যে আছি। আমরা সেই সময়ে যেমন শঙ্কায় থাকতাম যে আমরা কোন কিছু মিডিয়াতে বললে সেটা প্রচার হবে কিনা কিংবা কোথাও কোন অনিয়ম হলে বা কাউকে গুলি করে মারা হলে বা কারো উপর হামলা হলে সেটা প্রচার হচ্ছে কিনা, এখন আমরা সেরকম একটা পরিস্থিতিতে আছি। সেক্ষেত্রে আমাদের আবার একটু সেই সময়টা রিকল করার সময় এসেছে। সেই স্ট্র্যাটেজিগুলো নেয়ার সময় এসেছে। এখন আমার যদি মেইন স্ট্রিম মিডিয়া আমাদেরকে সহযোগিতা না করে সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যতটুকু সক্ষমতা আছে সেগুলো নিয়ে দেশবাসীর কাছে তুলে ধরতে হবে, যে কোথায় কি কি অনিয়ম হচ্ছে। এটা একটা বড় দায়িত্ব, যেখানে আপনার আমাদের বন্ধুরা, সহযোদ্ধারা জীবন দিয়েছেন, বাংলাদেশের যে গণতন্ত্র পুনরোদ্ধার আমরা করতে চাচ্ছি, সেই গণতন্ত্র পুনরোদ্ধারের জন্য আমাদেরকে আবার লড়াই করতে হবে। আবার মাঠ নেমে আসতে হবে। আপনাদের যার বাড়ির আশেপাশে যে কেন্দ্র আছে সেই কেন্দ্রে কেন্দ্র পাহাড়া দেয়া,সেই কেন্দ্র যেনো আজকে রাতটা নিরাপদে থাকে সেটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। 

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, বিভিন্ন স্থানে কেন্দ্র দখল করা নিয়ে এক ধরনের প্রচেষ্টা চলছে অনেকগুলো জায়গাতেই আমাদের নিউজ আসছে, অনেক জায়গায় হয়তো আসতেও পারছে না। কারণ আমরা দেখছি যে অনেক জায়গায় নিউজ ব্লক করা হচ্ছে। আর নির্বাচনের প্রথম প্রহর শুরু হওয়ার আগেই এই বিষয়গুলো শুরু হয়ে গেছে। নির্বাচনের দায়িত্বে আছেন প্রায় ৯ লাখেরও বেশি সদস্য, আপনারা এখন থেকেই খুবই সক্রিয়তার সাথে মাঠে থেকে প্রত্যেকটি কেন্দ্র পাহারা দেয়ার জন্য আমাদের আহবান থাকবে।

তিনি আরও বলেন, আজকে রাতে বিভিন্ন জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করে, হামলা করে যে প্যানিক সৃষ্টি করল বিএনপির পক্ষ থেকে, সেই আতঙ্ক থেকে কেউ আবার ভোট কেন্দ্রে আসার ক্ষেত্রে নিরুৎসাহিত না হয় সেটা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব।

এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের জনগণের প্রতি আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এবং বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমাদের পক্ষ থেকে আহবান থাকবে, যে অবশ্যই আপনাদেরকে ভোট দিতে হবে, যে কোন পরিস্থিতিতে আপনাদেরকে ভোট দিতে হবে। কোন ঝামেলা চলছে বা রাতে ঝামেলা চলছে এই কথা মাথায় রেখে যদি কেউ ভোট না দিতে চান তাহলে আর পরিবর্তন আসবে না। তাহলে যা কিছু আগের মত ছিল, আবার আমরা আগের বাংলাদেশের দিকে ফিরে যেতে যাচ্ছি এবং এর ভয়ানক রূপ সম্পর্কে আমরা সবাই অবগত। 

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9