চাঁন্দাবাজ.কম ওয়েবসাইট চালু করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৬ PM , আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৪ PM
চাঁদাবাজ.কম ওয়েবসাইট লাইভ করলো নাসীরুদ্দীন পাটওয়ারী

চাঁদাবাজ.কম ওয়েবসাইট লাইভ করলো নাসীরুদ্দীন পাটওয়ারী © টিডিসি

দেশজুড়ে চাঁদাবাজি ঠেকাতে 'চান্দাবাজ' নামে ওয়েবসাইট চালু করেছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয় নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দলটির মিডিয়া উপ-কমিটি এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।

ওয়েবসাইটটিতে সারাদেশ থেকে ইতোমধ্যে ০৮টি রিপোর্ট জমা পড়েছে। এসব রিপোর্ট সংশ্লিষ্টরা গভীরভাবে যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানা গেছে।

নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, আপনার এলাকায় চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে দেরি না করে উপযুক্ত তথ্য-প্রমাণসহ তাৎক্ষণিক রিপোর্ট করুন। যাতে অপরাধীরা চিহ্নিত হয় এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার পথ সহজ হয়। আমরা যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই, সেখানে চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই।

এরআগে গত ৬ ফেব্রুয়ারি ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী তার ইশতেহারে চাঁদাবাজ.কম ওয়েবসাইটের মাধ্যমে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে অভিযোগ জানানোর সুয়োগ ও প্রতিটি অভিযোগ দ্রুততার সঙ্গে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। 

ওয়েবসােইটে ঢুকতে ক্লিক করুন এখানে

যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬