নির্বাচনী গাড়ি থেকে আটক ১৫ লাখ টাকা নিয়ে যা বললেন বিএনপির প্রার্থী এ্যানি

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৩ PM
বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি কথা বলছেন

বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি কথা বলছেন © সংগৃহীত

লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্বাচনী কাজে ব্যবহৃত গাড়ি থেকে ১৫ লাখ টাকাসহ বিএনপিকর্মী বদরুল আলম শ্যামলকে যাচাই-বাছাই শেষে ছেড়ে দিয়েছে যৌথবাহিনী। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর এ ঘটনা ঘটেছে।

পরে রাতে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এ নিয়ে ফেসবুকের এক ভিডিও বার্তায় জানিয়েছে, এই অর্থ তার নির্বাচনী ব্যয়েরই অংশ। কেন্দ্রভিত্তিক এজেন্টদের দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

ভিডিও বার্তায় এ্যানি বলেন, লক্ষ্মীপুরের নির্বাচনী কাজে আমি ব্যস্ত রয়েছি। এর মধ্যে আমি শুনতে পেলাম যে আমার নির্বাচনী কাজে ব্যস্ত যে গাড়ি সে গাড়ি চেক করেছেন। প্রকৃতপক্ষে যে নিউজ সেটি হলো, আমার নির্বাচনী এজেন্ট সেই গাড়িটি নিয়ে বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন। সেখানে আমার যে ব্যয় তার মধ্যে ১৫ লাখ টাকা কেন্দ্র ওয়াইজ দেওয়ার জন্য আমার নিযুক্ত দায়িত্বে ছিলেন কর্তৃপক্ষ সেটা চেক করেছেন এবং কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) থেকে ইতোমধ্যে সেটা রিলিজ করেছেন। এটা সত্যি যে কেন্দ্র ফি বাবদ ব্যবহার হচ্ছে টাকাটা।

তিনি আরও বলেন, তাই কোনো ধরনের বিভ্রান্ত হওয়ার কিছু নাই। যারা এটা নিয়ে নিউজ করছেন আমি মনে করি সম্পূর্ণ উদ্দেশ্যমূলক এবং বিভ্রান্তিমূলক। আমার ইমেজকে ক্ষুণ্ন করার জন্য এই ধরনের নিউজ ছাপাচ্ছেন বা নিউজ করছেন। আমি এর তীব্র প্রতিবাদ জানাই।

বাগেরহাটে মুদি ব্যবসায়ীর গোডাউন থেকে ১৫ হাজার লিটার ভোজ্য ত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি ছাত্রশক্তির নেতৃত্বে হাসিব-রাইয়ান-রিপন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পদ স্থগিত হওয়া সেই রাবিপ্রবি ছাত্রদল নেতা ও ঠিকাদারের ফোনাল…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গুলশানে আওয়ামী লীগের মিছিলের পেছনে জামায়াতের হাত রয়েছে: রাশ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ৮৫ পদে চাকরি, আবেদন ৮ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ-তৌহিদ সিয়াম
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9