নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী ক্যাম্পে হামলার অভিযোগ

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৪ PM
নাসীরুদ্দীন পাটোয়ারীর নির্বাচনি ক্যাম্পে হামলার অভিযোগ উঠেছে

নাসীরুদ্দীন পাটোয়ারীর নির্বাচনি ক্যাম্পে হামলার অভিযোগ উঠেছে © টিডিসি ফটো

ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারীর নির্বাচনি ক্যাম্পে হামলার অভিযোগ উঠেছে। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি)  দুপুরে শাহবাগ পশ্চিম থানার পরীবাগ মসজিদসংলগ্ন এলাকায় এঘটনা ঘটে। এনসিপির মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম জানান, দুপুর ১টার দিকে কিছু সন্ত্রাসী হঠাৎ আসে এবং বলে, তোদের নেতা কেন মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বলে? তোদের ক্যাম্প উড়িয়ে দিব, কখনো অফিস করতে পারবি না, অফিস জ্বালিয়ে দেওয়া হবে। 

পরে, হত্যাচেষ্টার উদ্দেশ্যে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে এবং এলোপাতাড়ি কিল-ঘুসি, লাথি মারতে থাকে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জোটের কর্মীরা এ সময় প্রতিরোধ করলে তারা কিছুক্ষণ ধ্বস্তাধস্তি করে পালিয়ে যায়। 

এ সময় চারজন জামায়াত ইসলামীর কর্মী আহত হন, যার মধ্যে সুমন নামের একজন গুরুতর আহত হয়েছেন। তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্যাগ: ঢাকা-৮
নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬