ইশতেহারে সংখ্যালঘুদের উপেক্ষা করেছে দলগুলো, অভিযোগ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৭ AM
 হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর ইশতেহারে সংখ্যালঘু জনগোষ্ঠীর স্বার্থ ও অধিকারের বিষয়টি যথাযথভাবে গুরুত্ব না পাওয়ায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। 

শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি দাবি করে, বিএনপিসহ দেশের প্রায় সব প্রধান রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত ও অধিকার রক্ষার বিষয়টি সামগ্রিকভাবে উপেক্ষা করেছে। সংগঠনটি মনে করে, রাজনৈতিক দলগুলোর এমন উদাসীনতা দেশের গণতান্ত্রিক সংস্কৃতির জন্য উদ্বেগজনক।

বিবৃতিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জানায়, নির্বাচনের আগে রাজনৈতিক দল এবং জোটগুলোর এই উপেক্ষা সংখ্যালঘু ভোটারদের মধ্যে আস্থার সংকট তৈরি করতে পারে। দলটির পক্ষ থেকে বলা হয়, ‘নির্বাচনের আগে রাজনৈতিক দল এবং জোটসমূহের সংখ্যালঘু জনগোষ্ঠীকে উপেক্ষা এবং অবহেলার নেতিবাচক প্রভাব নির্বাচনেও প্রতিফলিত হতে পারে’। একইসঙ্গে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে দলগুলোর পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো অঙ্গীকার না আসায় তারা হতাশা প্রকাশ করেছেন।

এছাড়া সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া একটি বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনটি। সেখানে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাকে ‘নিছক রাজনৈতিক বিষয়’ হিসেবে উল্লেখ করা হয়েছিল, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে বিবৃতিতে জানানো হয়। ঐক্য পরিষদের মতে, সাম্প্রদায়িক সমস্যাকে কেবল রাজনৈতিক মোড়ক দিয়ে আড়াল করার চেষ্টা করলে প্রকৃত সমাধান বাধাগ্রস্ত হবে। একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন নির্বাচনের প্রত্যাশা নিয়ে তারা দলগুলোকে তাদের অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।

‘৩৬০ ডিগ্রি হলিস্টিক অ্যাপ্রোচ’ গ্রহণ করতে চায় সরকার: মাহ্দ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাবের ৬ষ্ঠ নির্বাহী কমিটি ঘো…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গাইবান্ধায় ইউএনওর ওপর বালুস্যুদের হামলার ঘটনায় মামলার প্রস্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকসহ ৩ জনকে বহিষ্কার করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
লোডশেডিংয়ে স্বস্তি দেবে আইপিএস? কেনার আগে যা জানা জরুরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এবার বিগ ব্যাশে খেলার হাতছানি নাহিদ রানার, ৩ দলের দৌড়ঝাঁপ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9