বিএনপিকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১০ AM
বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী

বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী © সংগৃহীত

নীলফামারী-৪ (কিশোরগঞ্জ–সৈয়দপুর) আসনে বিএনপি প্রার্থী আব্দুর গফুর সরকারকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী মির্জা মো. শওকত আকবর (রওশন)। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়ে তিনি দলীয় প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেন।

এর আগে গত শুক্রবার রাতে একই আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী এস এম মামুনুর রশীদ মামুন বিএনপি প্রার্থী আব্দুর গফুর সরকারকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

আরও পড়ুন: কক্সবাজারের ৪ আসনে বহুমুখী লড়াইয়ের আভাস

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে মির্জা মো. শওকত আকবর রওশন বলেন, আমি দীর্ঘদিন জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম এবং দলের জন্য শ্রম দিয়েছি। তবে জাতীয় পার্টি তার সেই অবদান যথাযথভাবে মূল্যায়ন করেনি বলে তিনি অভিযোগ করেন। 

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি কাঁঠাল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছিলাম। তবে বিএনপির রাজনীতিকে ভালোবেসে আজ দলে যোগদান করেছি এবং একই সঙ্গে দলীয় প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।

এ বিষয়ে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি ও নীলফামারী-৪ আসনের বিএনপি প্রার্থী আব্দুর গফুর সরকার বলেন, গতকাল মামুন নামে এক স্বতন্ত্র প্রার্থী বিএনপিকে ভালোবেসে তাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আজও রওশন নামে আরেক স্বতন্ত্র প্রার্থী বিএনপিকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। তিনি আরও জানান, রওশনের সঙ্গে জাতীয় পার্টির প্রায় শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

‘৩৬০ ডিগ্রি হলিস্টিক অ্যাপ্রোচ’ গ্রহণ করতে চায় সরকার: মাহ্দ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাবের ৬ষ্ঠ নির্বাহী কমিটি ঘো…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গাইবান্ধায় ইউএনওর ওপর বালুস্যুদের হামলার ঘটনায় মামলার প্রস্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকসহ ৩ জনকে বহিষ্কার করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
লোডশেডিংয়ে স্বস্তি দেবে আইপিএস? কেনার আগে যা জানা জরুরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এবার বিগ ব্যাশে খেলার হাতছানি নাহিদ রানার, ৩ দলের দৌড়ঝাঁপ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9