রাজনীতি কারো জমিদারি না হয়ে জনগণের ইচ্ছায় বদলাবে: মির্জা গালিব

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৯ AM
যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব

যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব © ফাইল ছবি

রাজনীতি কারো জমিদারি না হয়ে জনগণের ইচ্ছায় বদলাবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব। তার মতে, রাজনৈতিক দলের লোকেরা জনগণের কথা শুনতে বাধ্য হবে, এটাই আগামী দিনের বাংলাদেশ। আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেছেন তিনি।

মির্জা গালিব লিখেছেন, বারাক ওবামা যখন প্রথম প্রেসিডেন্ট নির্বাচন করার জন্য ডেমোক্রাটিক প্রাইমারিতে কম্পিটিশান শুরু করেন, কেউ ভাবেনি উনি প্রেসিডেন্ট ইলেকশন জিততে পারবেন। ডোনাল্ড ট্রাম্পের প্রথম টার্মেও কেউ ভাবেনি, ট্রাম্প রিপাবলিকান পার্টির নমিনি হইতে পারবেন।

তিনি আরও বলেন, ডাকসু নির্বাচনের আগেও কেউ ভাবেনি শিবির ছাত্র সংসদ নির্বাচন এভাবে ল্যান্ডস্লাইড জিতবে। জামায়াত এভাবে বাংলাদেশের রাজনীতিতে উঠে আসবে, এটাও অধিকাংশের ভাবনাতে ছিল না। 

আরও পড়ুন: বিএনপি ক্ষমতায় গেলে সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবে না: তারেক রহমান

সময়ের সাথে মানুষের পছন্দ বদলায় উল্লেখ করে মির্জা গালিব বলেন, ‘জুলাইয়ের মধ্য দিয়ে দেয়ালের লিখন কতটা বদলে গেছে, আমরা ১২ তারিখে সেইটা দেখতে পাব, ইনশাআল্লাহ। রাজনীতি কারো জমিদারী না হইয়া জনগণের ইচ্ছাতে বদলাবে, রাজনৈতিক দলের লোকেরা জনগণের কথা শুনতে বাধ্য হবে - এইটাই আগামী দিনের বাংলাদেশ।’

ডাকসুর আয়নায় বিশ্ববিদ্যালয়ের মুখ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, আবেদন ১৭ অক্টো…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন পে স্কেলে আইবাস++-এ যেভাবে করবেন পে ফিক্সেশন, জেনে নিন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘২ কোটি টাকার নিচে নড়ব না’, ঘুষের ভিডিও ভাইরালের পর পিডিবি …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
চবি সাংবাদিকের কাছে কর্মীকে সাংবাদিকতা শিখতে ‘অ্যাসাইন’ ছাত…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ৪ কোটায় ভর্তিযোগ্য শিক্ষার্থীর তালিকা প্রকাশ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬