‘বিএনপি জনগণের দল, অপরাধীদের দল নয়’

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৩ AM , আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩২ AM
বক্তব্য দিচ্ছেন ভোলা-৪ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন

বক্তব্য দিচ্ছেন ভোলা-৪ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন © টিডিসি ফটো

ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, চাঁদাবাজ, দখলদার, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের জন্য বিএনপির দরজা বন্ধ। অপরাধীদের আশ্রয় দিয়ে নয়, জনগণকে সঙ্গে নিয়েই বিএনপি রাজনীতি করবে।

গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটায় চরফ্যাশন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নয়ন বলেন, চাঁদাবাজ যেই হোক না কেন, তাকে বিএনপিতে থাকতে দেওয়া হবে না। দখলদার ও দুর্বৃত্তদের দল থেকে বাদ দেওয়া হবে। বিএনপি জনগণের দল, অপরাধীদের দল নয়।

তিনি আরও বলেন, রাজনীতিকে ব্যবহার করে যারা সাধারণ মানুষের ওপর জুলুম-নির্যাতন চালায় এবং চাঁদাবাজি করে, তাদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। এসময় জনগণের কষ্টার্জিত অর্থ লুটপাটকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অঙ্গীকারও করেন তিনি।

নুরুল ইসলাম নয়ন বলেন, অনেকে ভোটের আগে কথা দেয়, পরে আর খোঁজ রাখে না। আমি ভোটের আগে যেমন থাকব, নির্বাচনের পরও আপনাদের পাশেই থাকব।

বক্তব্য প্রদানকালে তিনি চরফ্যাশনের উন্নয়নে রাস্তাঘাট সংস্কার, ব্রিজ-কালভার্ট নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, কবরস্থান সংস্কার, নিরাপদ পানির ব্যবস্থা ও মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

নারীদের উদ্দেশে তিনি বলেন, নারীদের সম্মান, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা আমার অগ্রাধিকার। নারী নিরাপদ না হলে সমাজ নিরাপদ হতে পারে না। আপনাদের মর্যাদা ও অধিকার রক্ষায় আমি কাজ করব।

এছাড়াও আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে তিনি চরফ্যাশনকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মানবিক জনপদে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন।

সমাবেশে হাজার হাজার নারী ভোটার অংশ নেন। এসময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং মহিলা দলের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

‘৩৬০ ডিগ্রি হলিস্টিক অ্যাপ্রোচ’ গ্রহণ করতে চায় সরকার: মাহ্দ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাবের ৬ষ্ঠ নির্বাহী কমিটি ঘো…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গাইবান্ধায় ইউএনওর ওপর বালুস্যুদের হামলার ঘটনায় মামলার প্রস্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকসহ ৩ জনকে বহিষ্কার করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
লোডশেডিংয়ে স্বস্তি দেবে আইপিএস? কেনার আগে যা জানা জরুরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এবার বিগ ব্যাশে খেলার হাতছানি নাহিদ রানার, ৩ দলের দৌড়ঝাঁপ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9